,

পান্তার সঙ্গে ইলিশ তন্দুরী

4লাইফস্টাইল ডেস্ক : বৈশাখী রান্নার কথা ভাবতেই প্রথমেই আসে ইলিশ পান্তা। বছরের প্রথম দিনে জাতীয় মাছ ইলিশের অসাধারণ স্বাদ উপভোগ যেন বাঙালিত্বের হালনাগাদ করায়। একসময় বাঙালির সকালের তৃপ্তিকর নাস্তা ছিল ইলিশ পান্তা। বৈশাখ বরণে সেই রীতিকে স্বরণ করা এখন আমাদের সংস্কৃতিতে দাঁড়িয়েছে। ইলিশ দিয়ে অনেক রকমের রান্না করা হয়। তবে আজ আপনাদের জন্য রয়েছে একটা ভিন্ন স্বাদের রেসিপি। বৈশাখী রান্নায় আজ দেখে নেয়া যাক ইলিশ তন্দুরী।

যা যা লাগবে

মাছের টুকরা ৫টি, তন্দুরী মসলা ১ টেবিল চামচ, লেবুর রস ২ চা চামচ, লবণ পরিমাণমতো, আদা ও রসুন বাটা আধা চা চামচ, তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ।

যেভাবে করবেন

মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। মাছের সঙ্গে সব উপকরণ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার ফ্রাইপ্যানে তেল মাখিয়ে চুলায় দিয়ে মাছ সাজিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। তারপর সেই মাছ তুলে একটি একটি করে আগুনে ঝলসিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ইলিশ তন্দুরী। পান্তা ভাতের সঙ্গে দারুণ উপযোগী তন্দুরী ইলিশ। গরম ভাতের সঙ্গেও কম যায় না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে