,

ফুসফুস ভালো রাখবে যেসব খাবার

photo-1459742725স্বাস্থ্য ডেস্ক : ফুসফুস শরীরের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গ ছাড়া শরীর তার কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারে না। তাই ফুসফুসকে ভালো রাখা জরুরি। ধূমপান, বায়ুদূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রাসায়নিক দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি ফুসফুসের ক্ষতি করে।

তবে কিছু খাবার রয়েছে, যেগুলো ফুসফুসকে ভালো রাখতে কাজ করে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এসব খাবারের কথা।

আদা

ফুসফুস ভালো রাখতে আদা খুব উপকারী খাবার। আদা শরীরকে পরিশোধিত করতে পারে। এটি বাতাস চলাচলের পথ পরিষ্কার করে। আদা শ্বাসতন্ত্র থেকে বিষাক্ত পদার্থ দূর করে। এর মধ্যে থাকা প্রদাহরোধী উপাদান ও ক্যানসাররোধী উপাদান ফুসফুসকে ভালো রাখে।

রসুন

রসুনের মধ্যে থাকা ফ্লেবোনয়েড ফুসফুসকে ভালো রাখে। রসুন ফুসফুসকে পরিশোধিত করতে কাজ করে; বিষাক্ত পদার্থ দূর করে।

গাজর

গাজর ক্যানসারের ঝুঁকি কমায়। কাঁচা গাজর খাওয়া ফুসফুসের জন্য উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফুসফুসের ক্যানসার প্রতিরোধে কাজ করে।

মিষ্টিকুমড়া

মিষ্টিকুমড়ার মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-সি। এটি ফুসফুসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে; ফুসফুসের ক্যানসার প্রতিরোধে কাজ করে।

বরবটি

বরবটির মধ্যে রয়েছে ফোলেট। এটি ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যা প্রতিরোধে কার্যকর। তাই ফুসফুস ভালো রাখতে খাদ্যতালিকায় এই সবজি রাখতে পারেন।

স্যামন

সামুদ্রিক এই মাছ ফুসফুসের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে। এর মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড; রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি অ্যাজমার ঝুঁকি কমায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর