ছাত্রলীগ নেতা আটক ধর্ষণের অভিযোগে
নিজস্ব প্রতিবেদক : সাভারে লাভলী আক্তার নামে (১৯) গার্মেন্টস কর্মীকে অপহরণের পর ধষর্ণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটকৃত ওই ছাত্রলীগ নেতার নাম লায়ন পারভেজ (৩২)। তিনি ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।
রোববার রাতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা জানান,ধর্ষণের ঘটনায় রোববার রাতে লাভলী আক্তার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে অভিযোগের ভিত্তিতে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে লায়ন পারভেজকে আটক করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, পারভেজের বন্ধু রাব্বির সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। তবে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বিয়ের কিছুদিন পরেই তা বিচ্ছেদে গড়ায়। এদিকে ২২ মার্চ মঙ্গলবার লাভলী আক্তার সাভার সিটি সেন্টারে কেনাকাটা করতে এলে সাবেক স্বামী রাব্বি, সুজন ও পারভেজসহ ৫ বন্ধু মিলে তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এরপর লাভলীকে পৌর এলাকার ভাগলপুর মহল্লার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে তারা।











