,

জরায়ুমুখে ক্যানসারের তিন লক্ষণ

photo-1459575596স্বাস্থ্য ডেস্ক : অধিকাংশ ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসারের প্রাথমিক অবস্থায় তেমন কোনো লক্ষণ বোঝা যায় না। লক্ষণটা সাধারণত ভালোভাবে প্রকাশ পায় ক্যানসারটি অন্যান্য টিস্যুতে ছড়িয়ে পড়তে শুরু করলে।

প্যাপ স্ক্রিনিং জরায়ুমুখের ক্যানসার নির্ণয়ের জন্য বেশ ভালো পদ্ধতি। এতে ক্যানসার থাকলে দ্রুত বোঝা যায়। তবে প্রাথমিক দিকের কিছু বিষয় রয়েছে যেগুলো দেখলে সতর্ক হওয়া দরকার। আর এমন হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ডেভিড ওলফ জানিয়েছে জরায়ুমুখের ক্যানসারের শুরুর দিকের তিন লক্ষণের কথা।

১. অনিয়মিত রক্তপাত

অনিয়মিত রক্তপাত জরায়ুমুখের ক্যানসারের একটি বড় লক্ষণ। দুই ঋতুস্রাবের মাঝামাঝি এটি হতে পারে। এ ছাড়া সহবাসের পরও অনেক ক্ষেত্রে রক্তপাত হতে পারে। ঋতুস্রাবের সময় সাধারণত রক্তপাত কয়েকদিন থাকে এবং এটি ভারী হয়। তবে এই অনিয়মিত রক্তপাত হঠাৎ দেখা দিতে পারে। মেনোপজের পরও অনেক সময় রক্তপাত হতে পারে।

২.অস্বাভাবিক স্রাব

যদি বাদামি, পানি পানি, ভারী, দুর্গন্ধযুক্ত স্রাব হয় তবে এটি জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ। এ রকম হলে চিকিৎসকের কাছে যান। তবে অনেক সময় ভ্যাজাইনাল ইনফেকশন হলেও এই ধরনের সমস্যা হয়।

৩. শ্রোণি ব্যথা

সহবাসের সময় ব্যথা বা অন্যান্য সময় শ্রোণিতে ব্যথা জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ। এর মানে জরায়ু মুখে কোনো ধরনের অস্বাভাবিকতা হচ্ছে। এমন হলে চিকিৎসকের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে