শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধ‍ূকে শ্বাসরোধে হত্যা

aasssaasssaaপ্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রোজী আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।



গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।



মৃত গৃহবধূ রোজী আক্তার আখাউড়া উপজেলার মাঝিগাছা গ্রামের মৃত জাহের মিয়ার মেয়ে।



পুলিশ ও রোজীর মা জোহেরা খাতুন জানায়, ফরিদপুরের বাসিন্দা কাদির সর্দারের ছেলে রফিক মিয়ার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে রোজীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ৬ মাস পূর্বে তারা পরিবারের অমতে বিয়ে করে।



এর পর থেকে স্বামী রফিক তার স্ত্রীকে নিয়ে শ্বশুরালয়ে বসবাস করতে থ‍াকে। বিয়ের পর পরই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় কলহ হত। শনিবার পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী রফিক রোজীকে গলায় জামা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলে চলে যায়।



পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রোজীকে আখাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।



আখাউড়া হাসপাতালের চিকিত্সক ডা. মো. সুমন ভূঁইয়া বলেন, মৃতের গলায় ও বা পায়ের গোড়ালীতে আঘাতের চিহ্ন রয়েছে।



আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মদ হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী