সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুকের দুধ পানে কমে কানে সংক্রমণের ঝুঁকি

jakia..childস্বাস্থ্য ডেস্ক : মায়ের বুকের দুধ পান এবং সময় মতো প্রতিষেধক নিলে জন্মের পরবর্তী একবছরে শিশুর ঠাণ্ডাজনিত কানে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে। সম্প্রতি নতুন এক গবেষণায় এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ^বিদ্যালয়ের একদল গবেষক।

যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লোনমাইট্রি বলেন, ‘নিয়মিত বুকের দুধ পানে শিশুদের ঠাণ্ডাজনিত এবং কানের সংক্রামনের ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। এটি অনেকটা নিউমোনিয়া এবং ফ্লু-র প্রতিষেধকের মতো কাজ করে। এছাড়া ধূমপান হ্রাস শিশুর কানে সংক্রামনের ঝুঁকি কমায়।’

পেডিয়াটিক্স জার্নালে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

এতে দেখা যায়, জন্মের পর মায়ের বুকের দুধ পানে তিন মাস বয়সী শিশুদের কানে সংক্রমণের ঝুঁকি ১৮ থেকে ৬ শতাংশ, ছয় মাস বয়সীদের ৩৯ থেকে ২৩ শতাংশ এবং এক বছর বয়সীদের ৬২ থেকে হ্রাস পেয়ে ৪৬ শতাংশ হ্রাস পায়।

২০০৮ সালের অক্টোবর মাস থেকে ২০১৪ সালের মার্চ মাস পর্যন্ত ৩৬৭জন শিশুর ওপর এই গবেষণা চালানো হয়। এদের প্রত্যেকের বয়স এক মাসের কম। এক্ষেত্রে শিশুদের নাক এবং গলার শ্লেষ্মা সংগ্রহ করা হয়। এরপর নেয়া হয় পারিবারিকভাবে কানে সংক্রামন, ধূমপান এবং স্তনপান ভার্সেস ফর্মূলা দুগ্ধপানের তথ্য।

ক্লোনমাইট্রি বলেন, ‘এই গবেষণায় আমরা স্পষ্টভাবে দেখেছি, যেসব শিশু বুকের দুধ ঠিকমতো পান করে না কিংবা কম করে এদের কানে সংক্রামনের ঝুঁকি অনেক বেশি থাকে।’

শিশুদের কানে সংক্রমণ কিংবা কান পাকা খুবই সাধারন একটি সমস্যা। এর ফলে শিশুকাল থেকে তাদের নিতে হয় অ্যান্টি বায়োটিক। অনেক সময় অস্ত্রোপচারও চালানো হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা