,

কাজ শুরু হলো পায়রা বিদ্যুৎকেন্দ্রের

1459308394নিজস্ব প্রতিবেদক : অবশেষে কাজ শুরু হলো পায়রা বিদ্যুৎকেন্দ্রের। বাংলাদেশে এটাই প্রথম আমদানি করা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ১ হাজার ৩২০ মেগাওয়াটের এই কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে ২০১৯ সালের এপ্রিলে।
গতকাল মঙ্গলবার এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রকৌশল কোম্পানি (ঠিকাদার) নিয়োগ দেয়া হয়েছে। হোটেল রেডিসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সুইচ চেপে এ কেন্দ্রের কাজের সূচনা করেন। যৌথভাবে কেন্দ্র স্থাপন করবে চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপ, ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (এনইপিসি) এবং চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম।
১২ হাজার ২০০ কোটি টাকা খরচ হবে এই কেন্দ্র স্থাপনে। এখান থেকে যে বিদ্যুৎ আসবে তার দাম ধরা হয়েছে প্রতি ইউনিট ৬ টাকা ৬৫ পয়সা। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানির সচিব দীপক কুমার ঢালি এবং এনইপিসি প্রেসিডেন্ট চাই মিং চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশ বিদেশি বিনিয়োগের অন্যতম ভালো স্থান। এখানে বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে। কর্মশক্তির বিকাশে বিদ্যুৎ বড় ভূমিকা রেখে চলেছে।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, অত্যাধুনিক প্রযুক্তির এই কেন্দ্র হবে পরিবেশবান্ধব। এখান থেকে পরিবেশ দূষণ হবে না।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ খাতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত চীনের অ্যাম্বাসেডর মা মিংকিয়াং, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খুরশীদুল আলম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা