,

স্ত্রীর পরকীয়ার বলি হলেন স্বামী!

6মাদারীপুর প্রতিনিধি : এবার স্ত্রীর পরকীয়ার বলি হলেন খালাসি (২৮) নামের এক যুবক। মাদারীপুরের রাজৈর উপজেলার গোপালগঞ্জ গ্রামে শ্বশুরবাড়িতে ছুরিকাঘাতে টুকু খুন হয়েছেন। গত রোববার রাতে এ খুনের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার দুর্গাবর্দ্দি গ্রামের দবির খালাসির ছেলে টুকু খালাসির সঙ্গে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের রিমার বিয়ে হয়। বিয়ের পর এনায়েত নামে এক যুবকের সঙ্গে রিমার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলে আসছিল। রোববার বিকেলে শ্বশুরবাড়িতে টুকুকে ছুরিকাঘাত অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাড়ে রাত ৮টার দিকে টুকু মারা যান। এ ঘটনার পর টুকুর স্ত্রী রিমাকে রাজৈর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মাদারীপুর সার্কেলের এএসপি মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা