,

ধূমপান থেকে মাইগ্রেন

1459089680স্বাস্থ্য ডেস্ক : মাইগ্রেন-জাতীয় মাথা ব্যথা হয়, একই সাথে ধূমপানও করেন। দুটো প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ-সূচক হয়, তাহলে বুঝতে হবে ধূমপান বাড়িয়ে তুলছে মাইগ্রেনের আক্রমণ।
অনেকেই বলেন, মাথা ব্যথা কমানোর আশাতেই তারা সিগারেট ধরান। কিন্তু গবেষকরা জানাচ্ছেন, সিগারেট মাথা ব্যথা তো কমায়ই না, বরং উল্টো কাজটি করে। স্পেনের একদল গবেষক সালামানকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা বিজ্ঞানের সাড়ে তিনশ’ ছাত্রের উপর জরিপ চালিয়ে জানাচ্ছেন, ধূমপায়ীদের মধ্যে মাইগ্রেনের হার অধূমপায়ীদের চেয়ে বেশি এবং প্রতিদিন ৫টির বেশি সিগারেট পান করলে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। যদিও মাইগ্রেনের পেছনে বংশগত কারণও রয়েছে।

জার্নাল অব হেডেক এন্ড পেইনে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক ডা. জুলিও পাসক্যুয়াল বলেন, মাথা ব্যথা নিয়ন্ত্রণকারী মস্তিষ্ক কোষের অস্বাভাবিক সক্রিয়তার কারণে মাইগ্রেন হয়। জন্মগতভাবেই মাইগ্রেন ঝুঁকিপূর্ণ ব্যক্তির মস্তিষ্ক কোষ স্বাভাবিক ব্যক্তিদের চেয়ে অধিক সক্রিয় হয়। ফলে, তামাকজাতীয় উত্তেজক সহজেই একে অস্বাভাবিকভাবে সক্রিয় করে তোলে, শুরু হয় অসহ্য মাথা ব্যথা।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে