,

অতিরিক্ত গ্রিন টি পান কি ভালো?

photo-1459147018স্বাস্থ্য ডেস্ক : ওজন কমাতে গ্রিন টি বেশ কার্যকর। এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়, বিষণ্ণতা কমায়, প্রবীণদের স্মৃতিভ্রম রোগ প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া গ্রিন টিতে রয়েছে আরো অনেক গুণ। তবে কোনো খাবারই কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক নয়। এতে শরীর ঝুঁকির মুখে পড়তে পারে।

তেমনি অতিরিক্ত গ্রিন টি খাওয়ারও রয়েছে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। জীবনধারা ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে এগুলোর কথা।

পাকস্থলীতে সমস্যা

গ্রিন টির মধ্যে থাকা ট্যানিন পাকস্থলীতে এসিড তৈরি করতে পারে। পাকস্থলীতে ব্যথা করতে পারে। এ ছাড়া কোষ্ঠকাঠিন্য ও বমি হতে পারে। তাই খালি পেটে গ্রিন টি খাওয়া অবশ্যই এড়িয়ে যাবেন।

আয়রনের ঘাটতি

বেশি পরিমাণে গ্রিন টি খাওয়া শরীরে আয়রনের শোষণে বাধা দেয়। তাই বেশি পরিমাণ গ্রিন টি খাওয়া উচিত। আর শরীরে আয়রনের ঘাটতি হলে হতে পারে রক্তস্বল্পতা।

মাথাব্যথা

গবেষণায় বলা হয়, গ্রিন টি-তে ক্যাফেইন উপাদান থাকায় এটি দীর্ঘমেয়াদি মাথাব্যথার কারণ হতে পারে। তাই মাইগ্রেন ও মাথা ঘোরানোর সমস্যা যাদের রয়েছে, তাদের গ্রিন টি খেতে সতর্ক হতে হবে।

অনিয়মিত হৃদস্পন্দন

গ্রিন টির মধ্যে থাকা ক্যাফেইন অনিয়মিত হৃদস্পন্দনের কারণ হতে পারে। এতে পরবর্তীকালে হৃৎপিণ্ডের সমস্যা হয়।

ডায়রিয়া

বেশি পরিমাণ গ্রিন টি খেলে ডায়রিয়া হতে পারে। এর মধ্যে থাকা ল্যাক্সেটিভ প্রভাবের কারণে এটি কোলনের পেশিতে সমস্যা করতে পারে। এতে ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে। তাই গ্রিন টি অবশ্যই খান। তবে অতিরিক্ত নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে