,

দিনে ৪০ মিনিটের বেশি ঘুমে মৃত্যুঝুঁকি!

nappic_107203স্বাস্থ্য ডেস্ক : দিনে ৪০ মিনিটের বেশি ঘুম আমাদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়। নতুন এক গবেষণায় এমনটি দাবি করা হয়েছে।

তিন লাখ ব্যক্তির ওপর গবেষণা চালিয়ে গবেষকরা দেখতে পান, দিনে দীর্ঘ ঘুমের সঙ্গে মেটাবলিক সিনড্রোম বৃদ্ধির যোগসূত্র রয়েছে। যা স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে।

গবেষকরা ২১টি পর্যবেক্ষণ কেন্দ্রিক গবেষণায় তিন লাখ সাত হাজার ২৩৭ জন ব্যক্তির তথ্য বিশ্লেষণ করা হয়। আমেরিকান কার্ডিওলজি কলেজের বার্ষিক সম্মেলনে গবেষণা নিবন্ধটি উপস্থাপন করা হয়।

গবেষণায় বলা হয়, দীর্ঘক্ষণ ঘুমালে আমাদের শরীর ‘গভীর ঘুম’ এ চলে যায়। জেগে উঠার পর মেটাবলিক বা বিপাকীয় চক্রে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। কম ঘুমালে এই ধরনের জটিলতা দেখা দেয় না।

টোকিও বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডায়াবেটোলজিস্ট এবং গবেষণার প্রধান লেখক ডা. তোমোহাদি তামাদা বলেন, স্বাস্থ্যকর জীবনযাপনের ক্ষেত্রে ঘুম, ডায়েট এবং ব্যায়াম গুরুত্বপূর্ণ উপাদান। সংক্ষিপ্ত ঘুমের স্বাস্থ্যেগত সুবিধা থাকতে পারে। ঘুমের শক্তিশালী প্রভাব বা এর কাজ করার প্রক্রিয়া সম্পর্কে আমরা এখনো জানি না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে