বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের কাছ থেকে শেখার আছে অনেক কিছুই: মঈন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে না উঠতে পারার ব্যর্থতা তো আছেই, পাকিস্তান সমর্থকদের বুকে শেল হয়ে বিঁধছে ভারতের কাছে হারের স্মৃতি। বিশ্বকাপের আসরে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়টা যে অধরাই থেকে গেল পাকিস্তানের। বড় আসরে গিয়ে কেন বারবার হতাশ হতে হচ্ছে পাকিস্তানকে? মোক্ষম এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাফল্যসূত্রটাই পরীক্ষা করে দেখার কথা বলেছেন পাকিস্তানের নতুন কোচ মঈন খান। ভারতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এই অধিনায়ক।

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তানের ব্যবধান কখনোই খুব বেশি ছিল না। কিন্তু বিগত পাঁচ-ছয় বছরে বেশ খানিকটাই এগিয়ে গেছে ভারত। ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপরে সন্ত্রাসী হামলা আর পরের বছর স্পট ফিক্সিং কেলেঙ্কারির ফলে কিছুটা কোণঠাসাই হয়ে গেছে পাকিস্তান ক্রিকেট। অন্যদিকে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর যেন নতুন যুগেরই সূচনা হয়েছে ভারতীয় ক্রিকেটে। পরের বছর থেকেই ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএল আয়োজনের সিদ্ধান্তটা বদলে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকেই। আইপিএল ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের পেছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে বলেই মনে করছেন মঈন। তিনি বলেছেন, ‘ভারতীয় খেলোয়াড়রা আইপিএল খেলে অনেক সমৃদ্ধ হচ্ছে। সেখানে প্রতিযোগিতাটা খুবই কঠিন। যারা এর ভেতর দিয়ে আসছে তারা খুবই ভালো মানের খেলোয়াড়ে পরিণত হচ্ছে। শীর্ষ পর্যায়ে গিয়ে চাপ সামলিয়ে খেলার সামর্থ্য তৈরি হচ্ছে।’

ক্রিকেট বিশ্বের বেশির ভাগ তারকা খেলোয়াড়ই আইপিএলে ভিড় জমালেও পাকিস্তানের কোনো খেলোয়াড় এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের সুযোগ পাননি। পাকিস্তানের ক্রিকেটাররা এই জায়গাতে খানিকটা পিছিয়ে গেছেন বলে মত দিয়েছেন মঈন। তবে পাকিস্তানি সমর্থকদের জন্য সুখবর যে আগামী বছরের শুরুতেই নিজেদের টি-টোয়েন্টি লিগ চালুর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এটাই পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ হতে পারে বলে মনে করছেন মঈন, ‘এটা সঠিক দিকে পাকিস্তানের প্রথম ধাপ। আমরা যদি সত্ থাকি আর একটা রূপকল্প নিয়ে কাজ করে যাই তাহলে অবশ্যই বড় আসরে আমরা ভারতকে হারাতে পারব।’—পিটিআই

এ জাতীয় আরও খবর

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে

রাজধানীতে তেলের সংকট কাটার তিন কারণ

৩৭,৮১৪ পরিবারকে নারী প্রধানদের মাধ্যমে ফ্যামিলি কার্ডে অর্থ সহায়তা

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম কমল

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার উপরে