,

ত্বকের যত্নে ডিমের খোসার গুণাগুণ

12লাইফস্টাইল ডেস্ক : ডিম খেলে স্বাস্থ্যের বহু উপকার। কিন্তু আপনি জানেন কি? ডিম খাচ্ছেন তবে যে খোসাটি ফেলে দিচ্ছেন, সেটি আপনার ত্বকের জন্য কতটা উপকারী? শুনলে আপনি আশ্চর্য হবেন, এই উপাদান ত্বককে সুস্থ রাখতে বেশ কার্যকর। ডিমের খোসার বিশেষ গুণাগুণের খবর।
১. বলিরেখা দূর করে : এক টেবিল চামচ চিনির সঙ্গে ডিমের সাদা অংশ ও ডিমের খোসার গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই প্যাক মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এতে সহজেই ত্বকের বলিরেখা দূর হবে।
২. ত্বক নরম করে : অ্যালোভেরার রসের সঙ্গে ডিমের খোসার গুঁড়া মিশিয়ে ত্বকে হালকাভাবে ম্যাসাজ করুন। এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং মরা কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করে।
৩. তারুণ্য ধরে রাখে : এক টেবিল চামচ ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ গুড় ও একটি ডিমের খোসা গুঁড়া করে একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের বয়সের ছাপ কমিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
৪. ত্বকের সংক্রমণ দূর করে : ডিমের খোসা ভালো করে গুঁড়া করে নিন। এবার এক কাপ আপেল সিডার ভিনেগারের মধ্যে এই গুঁড়া কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর এই প্যাক পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের সংক্রমণ জাতীয় সমস্যার দ্রুত সমাধান হবে।
৫. ত্বক পরিষ্কার করে : তিন টেবিল চামচ ডিমের খোসার গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার ও দাগহীন হবে।
৬. কালচে ভাব দূর করে : একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ ডিমের খোসার গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ সহজেই দূর করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে