বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবুর খোসা ফেলবেন না! জেনে নিন এর ব্যাপক উপকারিতা

 

 
লাইফস্টাইল ডেস্ক : লেবুর খোসার মধ্যে রয়েছে ভিটামিন এবং অনেক পুষ্টিগুণ। তবে এজন্য খেতে হবে পেস্টিসাইড মুক্ত লেবুর খোসা।বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড হাউজ ও টপ টেন হোম রেমেডি জানিয়েছে লেবুর খোসার কিছু উপকারিতার কথা।

Lebu-Khosa

লেবুর খোসার উপকারিতা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
হাড়কে শক্তিশালী করে।
দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখে।
ফাঙ্গাস জনিত সংক্রমণ প্রতিরোধ করে।
শরীরের বাজে কোলেস্টেরল কমাতে কাজ করে।
হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে।
কীভাবে খাবেন লেবুর খোসা

তিন থেকে চার ঘণ্টা লেবু ফ্রিজে রেখে দিন। এরপর ঠান্ডা লেবু থেকে খোসা ছাড়িয়ে নিন। দুপুর বা রাতের খাবারের সাথে লেবুর খোসা খেতে পারেন। জুসের সাথেও খেতে পারেন লেবুর খোসা।এ ছাড়া ফ্রিজে না রেখেও সতেজ লেবুর খোসা কেটে খেতে পারেন। সালাদেও লেবুর খোসা দিতে পারেন। এতে স্বাদ বাড়বে।

লেবুর খোসার কিছু ব্যবহার

ত্বকে ব্যবহার করুন

লেবুর খোসা খুব হালকাভাবে ত্বকে ঘষুন। এটি ত্বকে টনিকের মতো কাজ করবে। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তবে চোখে যেন না লাগে এই বিষয়ে খেয়াল রাখবেন।

নখ সাদা ও শক্ত করতে

প্রতিরাতে ঘুমের আগে লেবুর খোসা নখের মধ্যে ঘষুন। এতে নখ শক্ত ও সাদা হবে।

পায়ে ক্যালুস দূর করে

লেুবর খোসা পায়ের পাতার ক্যালুসের চিকিৎসায় ব্যবহার করা যায়। এটি ক্যালুসকে খুব দ্রুত দূর করতে সাহায্য করে। পায়ের পাতায় থাকা ক্যালুসের মধ্যে লেবুর খোসা ঘষুন। এ ছাড়া খোসা আক্রান্ত স্থানে রেখে পায়ে ব্যান্ডেজ করুন। সারারাত রেখে দিন। পরের দিন সকালে আবার নতুন খোসা দিয়ে ব্যান্ডেজ করুন। বিশেষজ্ঞরা বলেন, এভাবে করলে কয়েকদিনের মধ্যে ক্যালুস সেরে যাবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে