সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারকেল তেল মেশানো কফি খেলে মেদ ঝরবে

44545454স্বাস্থ্য ডেস্ক : মেদ ঝরানোর জন্য সকালে উঠে ব্ল্যাক কফি অনেকেই খান। তবে জানেন কি এই কফির মধ্যেই নারকেল তেল মেশালে ফল পাবেন আরও দ্রুত? শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। ডায়েটিশিয়ানরা জানাচ্ছেন প্রতি দিনের কফিতে যদি মেশাতে পারেন নারকেল তেল তা হলে মেদ ঝরবে পাঁচ গুণ তাড়াতাড়ি।
কী কী লাগবে

কফি

নারকেল তেল: এক-দুই টেবল-চামচ

চিনি বা মধু মেশাতে পারেন

কী ভাবে বানাবেন

ব্লেন্ডার কাপে কফি ঢালুন। এর মধ্যে নারকেল তেল মেশান। ভাল করে ব্লেন্ড করলে দেখবেন ক্রিমি কফি তৈরি হয়ে যাবে। তৈরি আপনার পানীয়।

কী ভাবে কাজ করে
১। এনার্জি: মেদ ঝরাতে সব খাবারই যখন ফ্যাট ফ্রি করার কথা ভাবছি আমরা, তখন কফিতে নারকেল তেলের ফ্যাট মেশানো একটু অদ্ভুত লাগছে কি? আসলে অন্য তেলের ফ্যাটি অ্যাসিডের থেকে নারকেল তেলের ফ্যাটি অ্যাসিডের প্রকৃতি একটি আলাদা। অন্যান্য তেলে যেখানে থাকে লং চেন ফ্যাটি অ্যাসিড, নারকেল তেলে থাকে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড। প্রতি দিনের কফিতে এক-দুই টেবল-চামচ ফ্যাটি অ্যাসিড মেদ ঝরিয়ে এনার্জি বাড়াতে সাহায্য করে।

২। হজম: মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড এনার্জি বাড়িয়ে শরীরের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে টানা ১২ সপ্তাহ ধরে সকালে এই কফি খেলে রক্তে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। বিএমআই কম হয়। ভুঁড়ি কমে।

৩। রোগ প্রতিরোধ: শুধু ওজন কমাতে নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ উপকারী এই কফি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সোয়াইন ফ্লু, সর্দি, জেনিটাল হারপিস রুখতেও সাহায্য করে এই কফি। সুত্র-আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা