,

ঘুমের আগে যা করবেন না

52225825লাইফস্টাইল ডেস্ক : সুস্থ জীবন যাপনের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। তবে আমরা নিজেদের অজান্তেই ঘুমাতে যাওয়ার আগে এমন কিছু কাজ করি, যার ফলে সকাল সকাল ঘুমাতে গেলেও ভালো ঘুম কিছুতেই হয় না। তাই ভাল ঘুমের জন্য ঘুমাতে যাওয়ার আগে ঠিক কোন কাজগুলো করা একেবারেই চলবে না সেগুলো একবার জেনে নেওয়া যাক।
১.আমাদের অনেকেরই অভ্যাস ঘুমানোর সময় মোবাইলে গেম খেলা বা অনলাইনে থাকা। এই অভ্যাসটা বন্ধ করা দরকার। এমনকি ল্যাপটপেও কোনো কাজ করা চলবে না। এই সমস্ত গ্যাজেট থেকে যে আলো বেরোয়, তা আমাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে। স্বাভাবিকভাবেই ঘুমের ব্যাঘাত ঘটে। তার চেয়ে ঘুমাতে যাওয়ার আগে, ভালো বই পড়ার অভ্যাস করুন কিংবা মিউজিক সিস্টেমে হালকা মিউজিক চালিয়ে গান শুনুন।

২. সারাদিন কাজের ক্লান্তির পর বাড়ি ফিরে ঈষৎ গরম জলে স্নান করার অভ্যাস? বেশ তো? আপনার শরীরের ক্লান্তি অনেকটাই কমিয়ে দেবে এই স্নান। কিন্তু স্নান করেই ঘুমাতে চলে যাবেন না। গরম জলে স্নানের ফলে আপনার শরীরের উষ্ণতা বেড়ে যাবে। তাতে ঘুম আসতে দেরি হবে। স্নানের অন্তত এক ঘণ্টা পরে ঘুমাতে যান৷ উপকার পাবেন।

৩. অনেকেই কাজের পর বাড়ি ফিরে ডিনারের আগে অনুশীলন করেন। তারপর রাতের খাবার খেয়ে ঘুমোতে যান। নিয়মিত অনুশীলন কিন্তু ঘুমের জন্য ভালো। তবে ঘুমাতে যাওয়ার তিন ঘণ্টার মধ্যে অনুশীলন কিন্তু ফল হিতে বিপরীত হবে।

৪. রাতে ভারী খাবার না খেয়ে হালকা খাবার খান। অতিরিক্ত নুন আছে বা তৈলাক্ত বা হাই ফ্যাট সমৃদ্ধ খাবার একেবারেই খাবেন না। এই ধরনের খাবার যেমন আপনার সামগ্রিক স্বাস্থ্যের পক্ষে খারাপ, তেমনই খারাপ ভালো ঘুমের জন্য। কারণ এই খাবারগুলোও আমাদের মস্তিষ্ককে উদ্দীপিত করে।

৫. ঘুমাতে যাওয়ার আগে চা বা কফি একেবারেই নয়। আপনি নিশ্চয় জানেন এই ধরনের পানীয়তে ক্যাফেইন আছে। ক্যাফেইন ভালো ঘুমের ব্যাঘাত ঘটাবে। ক্যাফেইন আপনার শরীরে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করে। তাই সন্ধ্যের পরে আর চা বা কফি নয়। বরং হারবাল টি খেতে পারেন।

৬. ঘুমাতে যাওয়ার আগে পরিবারের কারও সঙ্গে বা ফোনে কোনও বন্ধুর সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করবেন না বা কথা কাটাকাটিতে অযথা মাথা গরম করবেন না। কেউ যদি আপনাকে তা করতে প্ররোচিত করে তাহলে, একেবারেই প্রশ্রয় দেবেন না। কারণ এই ধরনের আচরণের ফলে আপনার ঘুম আসতে দেরি হতে পারে। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে