সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটা নারীদের জন্মনিয়ন্ত্রণ পিলে স্ট্রোকের ঝুঁকি

womenpic_alokito_bdনিউজ ডেস্ক : যেসব মোটা নারীরা জন্মনিয়ন্ত্রণ পিল খায় তাদের স্ট্রোকের ঝুঁকি রয়েছে। নতুন এক গবেষণায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
গবেষণায় বলা হয়, মেদবহুল নারী যারা জন্মনিয়ন্ত্রণ পিল খান তাদের সেরিব্রাল ভিনাউস থ্রোমবসিস(সিভিটি-মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধা) সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩০ গুণ বেশি।
সিভিটি বা মস্তিষ্কের শিরায় রক্তজমাট বাঁধার এই বিরল রোগটি সাধারণত মানুষের মধ্যে কম দেখা যায়। সাধারণত ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি। বিশেষ করে গর্ভবতী নারী অথবা গর্ভনিরোধক হরমোনাল থেরাপি গ্রহণ করে এমন নারীদের। তবে যেসব নারী বা পুরুষরা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী খান না তাদের ক্ষেত্রে স্থূলতার সঙ্গে সিভিটির কোনো যোগসূত্র খুঁজে পাননি গবেষকরা।
নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন এম কোটিনহো বলেন, স্থূলকায় নারীদের জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার সঙ্গে সিভিটির ঝুঁকি বৃদ্ধির যোগসূত্র পাওয়া গেছে। তাই অতিরিক্ত ওজনের নারীদের জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার পরামর্শ দিতে চিকিৎসকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা