,

যৌন সমস্যা: অনেকেই বলে, আমি বিয়ে করতে পারব কিনা

 
লাইফস্টাইল ডেস্ক : বাংলাদেশের আনাচে-কানাচে, দোকানে, বাসে, রাস্তা-ঘাটে যত রকমের পোস্টার ও লিফলেট চোখে পড়ে তার মধ্যে সেক্স সমস্যা, সেক্সের চিকিৎসার ওষুধ ও চিকিৎসার নাম সংবলিত পোস্টারই বেশি।

আর এই সুযোগে বিভিন্ন আপত্তিকর ও সেক্স উত্তেজক লেখা পড়ে উঠতি বয়সের ছেলেমেয়েদের মধ্যে প্রবল Curiosity তৈরি হওয়ার ফলে অনেকে নিজের সেক্স পাওয়ার ঠিক আছে কিনা যাচাই করতে প্রবল আগ্রহের সঙ্গে বিভিন্ন হোটেলে, বান্ধবীর সঙ্গে অথবা পাড়ায় গিয়ে পরীক্ষা করে তখনই বিপত্তি হয় Crectile failure এই শুরু নানা ধরনের টেনশন, বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা-লিঙ্গের সাইজ নিয়ে, ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে, বিয়ে নিয়ে, বাচ্চা হওয়া নিয়ে, বউ থাকবে কিনা, বউর সামনে লজ্জা পেতে হবে কিনা?

সোজা কথা অনেক ছেলেই বলে ফেলে আমি বিয়ে করতে পারব কিনা?

Premature-ejaculation_যৌন-সমস্যা
কারণের মধ্যে

১. বয়োসন্ধিকালে হস্তমৈথুনের কারণে শরীর থেকে সমস্ত শক্তি বের হয়ে যায়, কর্মক্ষমতা কমে যায়, শরীর ভেঙে যায়_ যৌবনের শুরুতেই শেষ হয়ে যায়।
২. বিভিন্ন ধরণের পর্ণোগ্রাফী।

৩. যৌন উত্তেজক ট্যাবলেট।
৪. নেশাদ্রব্য যেমন ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন, মদ ইত্যাদি।
৫. সেক্স সম্পর্কে অজ্ঞতা। ৬. বন্ধু-বান্ধবের কাছ থেকে সেক্স সংক্রান্ত ভুল তথ্য শিক্ষা লাভ করা।
৭. হাটে-বাজারে ছোট ছোট মাইকিং করে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য শেখানো।
৮. শিক্ষা কারিকুলামে কোন সেক্স এডুকেশন না থাকা।
৯. কিছু অবসেস্ট ধরনের ছেলে-মেয়েদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
১০. নিজের পুরুষত্ব যাচাই করতে পাড়ায় গিয়ে ভয়ের কারণে প্রথমে সমস্যা দেখা যায়। আগেই বির্যপাত হয় অথবা ঠিকমোত গরম হয় না। আর তখনই বিপদ ডেকে আনে যে, আমি বোধ হয় ব্যর্থ পুরুষ।

 

লক্ষণ :

১. রোগীদের অভিযোগ থাকে প্রস্রাব দিয়ে ক্যালসিয়াম যায়, ধাতু যায়, শরীর ক্ষয় হয়ে যায়।
২. কেউ কেউ হঠাৎ অজ্ঞান হয়ে যায়, ফিট হয়ে যায় বার বার মূর্ছা যায়। পরে ইতিহাস নিয়ে জানা গেল যে, তার মাথায় সবসময় লিঙ্গ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক চিন্তা কাজ করছে।
৩. আবার কারো মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা, পেটব্যথা, মাথাব্যথা, তলপেটে ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া, কিট-কিট করে কামড়ায় ইত্যাদি থাকে।
৪. এই সেক্স সমস্যা নিয়ে ফকির-কবিরাজ, এই ডাক্তার, ওই ডাক্তার দেখায় ঘুরে বেড়ায়ে সর্বস্বান্ত হয়েছে।
৫. সেক্সের সমস্যার কারণে অনেকে অবসেশনের মতো হয়ে যায়।
৬. এই ভ্রান্ত ধারণা নিয়ে ধর্ম-কর্ম বাদ দিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায় সমাধানের জন্য। আমি তো ব্যর্থ, আমার দ্বারা কিচ্ছু হবে না।
৭. কেউ কেউ যৌন সংক্রামক রোগ বেঁধে নিয়ে আসে।
৮. লিঙ্গ ছোট-বড়, আগা চিকন গোড়া মোটা, এই রকম হাজারো উদ্ভদ উদ্ভট চিন্তা মাথায় আসতে থাকে।
৯. নাইট প্রেসার নিয়ে থাকে হাজারো নেগেটিভ চিন্তা। বীর্য যাতে নষ্ট না হয় এই ভয়ে বাবা-মা ছেলেকে বিয়ে করিয়ে দেন।

১০. অনেকে চুপচাপ থাকে, থম মেরে বসে থাকে কোনো কথা বলে না, কাজ করে না, ঘুম হয় না সব সময় নেগেটিভ চিন্তা, জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, সংসার নিয়ে ধীরে ধীরে বিষণ্নতার দিকে ধাবিত হয় এবং আত্মহত্যার প্রবণতা নিয়ে আসে। যদি কোনো পুরুষের সেক্স নিয়ে, বিয়ে নিয়ে টেনশন থাকে তাহলে সাইকিয়াট্রিস্টের দ্বারা চিকিৎসা করিয়ে বিয়ে করা উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে