,

মানসিক চাপ কমাতে সাহায্য করবে যে ৫ খাবার

photo-1458366946স্বাস্থ্য ডেস্ক : জীবন যাপনের ধরনের কারণে অনেকে মানসিক চাপের মধ্যে পড়ে। অতিরিক্ত মানসিক চাপ শরীর মেজাজ ও আচরণের ওপর প্রভাব ফেলে। এটি স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা তৈরি করতে পারে। যেমন : সাময়িক বা দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তি হ্রাস পায়, শেখার ক্ষমতা কমে যায়। এ ছাড়া উচ্চ রক্তচাপ, করনারি আর্টারির রোগ, অস্টিওপরোসিসের সমস্যা হতে পারে।

কিছু খাবার রয়েছে যেগুলো মানসিক চাপ কমাতে কিছুটা সাহায্য করে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমেডি জানিয়েছে এই খাবারগুলোর কথা।

১. গ্রিন টি

গ্রিন টির মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্টগুলো মনের মধ্যে প্রভাব ফেলে। এটি ইতিবাচক মেজাজ তৈরিতে সাহায্য করে; শরীর ও মনকে শিথিল করে। দিনে তিন চার কাপ গ্রিনটি পান মেজাজ ভালো করতে সাহায্য করে।

২. কমলা

কমলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, এটি ফ্রি র‍্যাডিকেলের সাথে লড়াই করে। মানসিক চাপে থাকলে এক গ্লাস কমলার জুস প্রতিদিন খান।

৩. দুধ

যারা প্রতিদিন দুধ খায়, তারা মানসিক চাপ কম অনুভব করে। ভিটামিন এ, ভিটামিন ডি, ক্যালসিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট। এসব উপাদান শরীরের ফ্রি র‍্যাডিকেলের সাথে লড়াই করে। মানসিক চাপের মধ্যে থাকলে এক গ্লাস দুধ খেলে শরীর শিথিল হয়।

৪. কাঠবাদাম

কাঠবাদামের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন বি, ই , ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম ও স্বাস্থ্যকর তেল। এগুলো মানসিক চাপ কমায়।

৫. কালো চকোলেট

এক টুকরো কালো চকোলেট প্রতিদিন খেলে মানসিক চাপ কমতে সাহায্য হয়। এটি মানসিক চাপ তৈরিকারী হরমোনকে কমায়। চাপ কমাতে এক গ্লাস চকোলেট দুধও খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে