,

দম্পতিদের খুব বেশি আশা সম্পর্ক ভাঙনের কারণ

Marriage--500x301লাইফস্টাইল ডেস্ক : নতুন এক গবেষণায় বলা হয়, বিয়ের পর সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে অতিরিক্ত আশা করা ঠিক নয়। এতে নানা সমস্যা দেখা দেয় এবং সম্পর্ক ভেঙে যেতে পারে।

পারসোনালিটি অ্যান্ড সোশাল সাইকোলজি বুলেটিনে প্রকাশিত এই গবেষণাপত্রে বলা হয়, দাম্পত্য জীবনে একের প্রতি অপরজন অনেক দায়িত্বশীল ও যত্নশীল হবেন বলেই আশা করা হয়। কিন্তু এই চাহিদার মাত্রা খুব বেশি হলে দাম্পত্য জীবনে তৃপ্তির মাত্রা হ্রাস পেতে থাকে।

টানা চার বছর ধরে গবেষকরা ১৩৫ জোড়া দম্পতির ওপর গবেষণা পরিচালিত করেন।

প্রতি জোড়া দম্পতিকে তাদের জীবনের সমস্যা, বিয়ে নিয়ে তৃপ্তির মাত্রা এবং গুণগত মান বিষয়ে প্রশ্ন করা হয়। বিভিন্ন ক্ষেত্র এবং উপলক্ষে তাদের সমস্যাগুলো কিভাবে কাজ করে তাও দেখেন গবেষকরা।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ড. জেমস ম্যাকনাল্টি জানান, এ গবেষণার মূল বিষয় ছিল, বিয়ে থেকে দম্পতিদের কি কম আশা করা উচিত? দেখা গেছে, দাম্পত্য জীবন থেকে যারা খুব বেশি আশা করেন তাদের তৃপ্তির মাত্রা ক্রমেই কমতে থাকে।

বিয়ের সময় একের প্রতি অপরের আশাবাদের ওপর ভিত্তি করে গবেষকরা বলেন, কিছু মানুষ বিবাহিত জীবন থেকে খুব বেশি কিছু আশা করেন। এ ক্ষেত্রে তারা মনে করেন, যে চাওয়া-পাওয়া তাদের পূরণ হবার নয়, তাই মিলবে বিয়ের পর। তাই দম্পতিদের প্রত্যেকে অপরের কাছ থেকে যতটা আশা করেন, তার পুরোটা কখনোই মেলে না।

এ নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। তিক্ত হয়ে ওঠে সম্পর্ক। ড. ম্যাকনাল্টি জানান, সম্পর্কে পরোক্ষ বৈরিতা প্রত্যক্ষ বৈরিতার চেয়ে অনেক বেশি ক্ষতিকর ও ধ্বংসাত্মক। এ খানে যেকোনো সমস্যা সৃষ্টির জন্যে একে অপরকে দোষারোপ করেন।

তাই বিয়ের পর দুজনের মধ্যে হতাশা চলে আসে তখনই, যখন বিয়ের আগে খুব বেশি আশা করে থাকেন। খবর ইনডিপেনডেন্টের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে