,

মেকআপে উধাও ব্রণের দাগ

acnepic_105988স্বাস্থ্য ডেস্ক : ব্রণ বা অ্যাকনি ত্বকের তেলগ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ডের একটি প্রদাহজনিত রোগ। মুখে ব্রণ বা ফুসকুড়ি সবার জন্যই অস্বস্তিদায়ক। এই ধরনের সমস্যা হলে তা যেমন একদিকে বিরক্তিকর, তেমনই মুখের সৌন্দর্যকে বহুলাংশে কমিয়ে দেয়। অনেকের ক্ষেত্রে একবার ব্রণ হলে তা আর সারতে চায় না। তৈলাক্ত ত্বকে এই ব্রণের সমস্যা আরো বেশি দেখা যায়। ব্রণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। চলুন জেনে নেয়া যাক মেকআপের মাধ্যমে কিভাবে ব্রণ বা ব্রণের দাগ লুকানো যায়।

– ব্রণের দাগগুলোতে কাজ শুরু করার আগে ভালোভাবে মুখ ধুয়ে নিন।

– তারপর পুরো মুখ জুড়ে প্রাইমার ব্যবহার করুন অথবা শুধু ব্রণের দাগগুলোতে প্রাইমার ব্যবহার করতে পারেন।

– কনসিলার একটি ব্রাশে নিয়ে দাগের জায়গুলোতে ভালোভাবে লাগিয়ে নিন। আমাদের পরামর্শ হচ্ছে, আপনি সবুজ রঙের কনসিলারের সঙ্গে লাল রঙের কনসিলার মিশিয়ে নিন। আর আপনার ব্রণের রঙ উজ্জ্বল লাল না হয়ে থাকলে হলুদ রঙের কনসিলার ব্যবহার করতে পারেন।

– কনসিলার ত্বকের সঙ্গে মিশে যাওয়ার পর ফাউন্ডেশন ব্যবহার করুন।

– দাগগুলো ভালোভাবে লুকানোর জন্য অল্প পরিমাণে পাউডার ব্যবহার করতে পারেন। উপরোক্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর মেকআপ করে নিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে