,

যে খাবার গুলো ঘুম আনবে চোখে !

1457935453লাইফস্টাইল ডেস্ক : রাতে বিছানায় শুয়েও শান্তি নাই। শুধু এপাশ-ওপাশ করেন? প্রতিদিনের এই যন্ত্রণা আপনাকে বেশ ভালই চিন্তায় ফেলেছে। অনেক চিকিৎসককে দেখিয়েছেন। তাদের পরামর্শ মতো চলারও চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। এদিক ওদিক না হাতড়ে, হাত বাড়ান ঘরোয়া উপায়। আপন করুন কয়েকটি খাবারকে, তাহলেই আর ঘুম আপনাকে টা টা বাই বাই করে পালাবে না। দেখে নিন কী কী খাবার খাবেন—

গরম দুধ
দুধে থাকে ট্রিপ্টোফ্যান নামে অ্যামাইনো অ্যাসিড যা সেরটোনিন হরমোন নিঃসারণে সাহায্য করে। সেরটোনিন মস্তিষ্ককে শীতল রাখে। তাই ঘুমের ক্ষেত্রে গরম দুধ খুবই উপকারী।

চেরি
চেরিতে থাকে প্রচুর পরিমাণে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসারিত হয়। এই হরমোন আপনার ঘুমের সার্কেলকে ঠিক রাখে। তাই ঘুমোতে চাইলে খান চেরি।

কলা: কলাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা পেশিকে শিথিল করতে সাহায্য করে। এই সব উপাদানই ঘুমে সাহায্য করে।

তিসি দানা
তিসিতে আছে প্রচুর পরিমাণে ওমেগা-থ্রি অ্যাসিড, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা মাংসপেশিকে শিথিল করে। অস্থিরতা এবং অবসাদ কমিয়ে দিয়ে ঘুমে সাহায্য করে।

কাঠবাদাম
কাঠাবাদামে আছে ম্যাগনেসিয়াম যা ঘুমে সাহায্য করে। ঘুমের সময় রক্তচাপ ঠিক রাখে। কাঠবাদামে আছে প্লেজার হরমোন ট্রিপ্টোফ্যান।

মধু
ঘুমের জন্য খুবই উপকারী মধু। মস্তিষ্ককে শিথিল রাখে মধু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে