ঠাণ্ডা ঠাণ্ডা আনারসের শরবত

2016_03_14_11_47_13_unzlh1bsc423rd88SG2rkqFkzIsPwu_originalস্বাস্থ্য ডেস্ক : মজাদার ফলের শরবতের প্রতি কার না টান থাকে। তাও আবার এই গরমের ক্লান্ত দুপুরে এক গ্লাস ঠাণ্ডা ঠাণ্ডা শরবত হয়, তবে তো কথায় থাকে না। কারো কাছে অন্য সব ফলের শরবতের মধ্যে আনারসের শরবতই সেরা। এর স্বাদ আর গন্ধের সংমিশ্রণে সে এক মাতোয়ারা অবস্থা। পরখ করে দেখুন না, হয়তো আপনিও তার প্রথম শ্রেণির ভক্ত হয়ে যাবেন। প্রিয়জনকেও গরমে প্রশান্তি দিতে এক গ্লাস ঠাণ্ডা শরবতের তুলনা হয় না। তাই আসুন ঝটপট শিখে নেয়া যাক আনারসের শরবত বানানোর রেসিপি।

যা যা লাগবে

আনারস ২০০ গ্রাম, বিট লবণ সামান্য, চিনি ১ স্বাদমতো, বরফ কুচি, পুদিনা পাতা।

যেভাবে করবেন

আনারস ছিলে টুকরো করে নিতে হবে। এবার আনারস টুকরো, বিট লবণ, চিনি, পুদিনা পাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ইচ্ছা করলে সামান্য পানিও দিতে পারেন। ব্লেন্ড করা হলে শরবতটি ছেকে শুধু রস ২০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। এরপর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার ঠাণ্ডা ঠাণ্ডা আনারসের শরবত।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা