,

ভালো কোলেস্টেরলেও হতে পারে হৃদরোগ

jakia..good_105533ডেস্ক রিপোর্ট : মানবদেহে ভালো এবং মন্দ এই দুই ধরনের কোলেস্টেরল বিদ্যমান, এটি আমরা সকলেই জানি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ; সুস্থ থাকতে মন্দ কোলেস্টেরল হিসেবে পরিচিত এলডিএলের মাত্রা যতো সম্ভব কম রাখতে হবে। অপরদিকে বাড়াতে হবে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা।

এইচডিএল কোলেস্টোরল হিসেবে পরিচিত জলপাই এবং মাছের তেল। হৃদরোগের ঝুঁকি হ্রাস করে এলডিএল কোলেস্টোরল। কিন্তু সম্প্রতি এমন অনেক হৃদরোগী দেখা গেছে, যাদের দেহে এইচডিএলের মাত্রা অনেক বেশি থাকা সত্ত্বেও হার্ট অ্যাটাকের আক্রান্ত হয়েছে।

এ থেকে বিশেষজ্ঞদের ধারণা, অনেকের দেহে এইচডিএলের মাত্রা বেশি থাকা উপকারি নয়, বরং অপকারি। মানবদেহে বিরল ধরনের এক জেনেটিক পরিবর্তনের কারণে তাদের শরীরে এইচডিএল ধূমপানের মতোই ক্ষতিকর প্রভাব ফেলে।

জেনেটিক এই পরিবর্তন ‘এসসিএআরবি ১’ নামে পরিচিত। এক হাজার ৭শ’ জনের উপর পরীক্ষা চালিয়ে দেখা যায়, তাদের শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বেশি। কিন্তু এর পরেও তাদের হৃদরোগের ঝুঁকি ৮০ শতাংশ বেশি।

যকৃতের মাধ্যমে আমাদের শরীরে বেশিরভাগ কোলেস্টোরল বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট রক্তে মিশে যায়। অপরদিকে এলডিএল যকৃত থেকে কোষে কোলেস্টোরলকে বয়ে নিয়ে যায়। এর ফলে কোষের আবরণ শক্তিশালী এবং হরমোন তৈরি হবে।  এইচডিএল ঠিক এর বিপরীত কাজ করে। যেমন- অতিরিক্ত কোলেস্টেরল কোষ থেকে যকৃতে ফিরিয়ে নেয়। এর ফলে মানবদেহ থেকে পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে বিষাক্ত দ্রব্য বেরিয়ে আসছে।

বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, অনেক ক্ষেত্রে এইচডিএলের এই স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।

ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের গবেষক এবং চিকিৎসক অ্যাডাম বাটারওরথ বলেন, ‘এই গবেষণা প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সব সময় জেনে এসেছি ভালো কোলেস্টেরলে হৃদরোগের ঝুঁকি কমে। এই গবেষণায় দেখা গেছে, অনেকের ক্ষেত্রেই ভালো কোলেস্টেরলের কারণেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে। সুতরাং এখন আর আমরা এটি বলতে পারি না যে, ভালো কোলেস্টেরলেই রোগীর হৃদরোগের ঝুঁকি কমবে।’

এক্ষেত্রে তিনি এইচডিএল-সি ঔষধ তৈরি এবং উন্নয়নের বিষয়ে জোর দেন। কারণ এই ঔষধে হৃদরোগের ঝুঁকি কমে। এক্ষেত্রে গবেষণায় চিকিৎসকদের পরামর্শ দেয়া হয়েছে, যেনো নিয়মিত রোগীদের রক্ত পরীক্ষার মাধ্যমে এইচডিএল এবং এলডিএলের মাত্রা পরীক্ষা করে দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে