,

পুরুষরা কেন ভাবেন নারীরা তার প্রতিই আকৃষ্ট?

 
লাইফস্টাইল ডেস্ক : নতুন এক গবেষণায় বলা হয়, যৌনতার ক্ষেত্রে যে পুরুষরা কেবল নারীর প্রতিই আকৃষ্ট তাদের মধ্যে এক বিশেষ মানসিকতা কাজ করে। তারা নারীদের যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে ‘অতিরিক্ত’ ধারণা পোষণ করেন।
অতীতের এক গবেষণায় বলা হয়, নারীদের যৌন আচরণ সম্পর্কে পুরুষরা ভুল ও নেতিবাচক ধারণা রাখেন। অধিকাংশ ক্ষেত্রেই এ ধারণায় তুচ্ছ-তাচ্ছিল্য মিশে রয়েছে।

deting

নতুন গবেষণায় বলা হয়েছে, পুরুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কের গতিপ্রকৃতি ঠিক করে দেয়। এ ক্ষেত্রে পুরুষটি আপন চিন্তা-ভাবনা দ্বারা বুঝে নেন সঙ্গিনী তার প্রতি যৌন আকাঙ্ক্ষা অনুভব করেন কি না।

 

গবেষণায় প্রায় ৫০০ জন পুরুষকে প্রশ্ন করা হয়। প্রথমে তাদের এক বিশেষ পরিবেশের কথা ভাবতে বলা হয়। কোনো এক নাইটক্লাবে কোনো নারীর প্রতি আকর্ষণ বোধ করছেন তারা। তাদের মধ্যে চোখে চোখে যোগাযোগ হচ্ছে। তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, এ অবস্থায় ওই নারীর প্রতি তারা খুব বেশি আকর্ষণ অনুভব করবেন, নাকি মোটেও আকৃষ্ট হবেন না? এ ক্ষেত্রে পুরুষদের দুই ধরনের মানসিকতা দেখা গেছে। হয় তারা এড়িয়ে যেতে চান অথবা তাদের মাঝে উদ্বেগ কাজ করে।

 

 

গবেষণাপত্রটি ‘পারসোনালিটি অ্যান্ড ইনডিভিজ্যুয়াল ডিয়ারেন্সেস’ জার্নালে প্রকাশিত হয়েছে। বলা হয়, কোনো নারীর প্রতি আকৃষ্ট হওয়ার পর যে পুরুষের মনে উদ্বেগ কাজ করে, তিনি ধরেই নেন যে ওই নারী সেক্সুয়ালি তার প্রতি আকৃষ্ট হয়েছেন।প্রধান গবেষক মনোবিজ্ঞানী জোশুয়া হার্ট বলেন, এ ধরনের মানসিকতায় পুরুষ ওই নারীর দৃষ্টি আকর্ষণে অস্থিরতা অনুভব করেন। যৌন আকাঙ্ক্ষাও তৈরি হয় মনে।

 

আবার কোনো নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব না করলে পুরুষের মাঝে ওই নারীর দৃষ্টি আকর্ষণে অনীহা দেখা দেয়। এ ক্ষেত্রে ওই নারীকেও আগ্রহী নয় বলে ধরে নেন তিনি।মানুষের মনের ইচ্ছা ও চিন্তা এ ধরনের আচরণের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। আর এসব ঘটনা তারই উদাহরণ বলে তুলে ধরেন বিজ্ঞানীরা। মানুষ আসলে বাস্তবে তাই দেখতে চায় যা সে মনে মনে ভাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে