,

ত্বক শুষ্কতা হওয়ার কারন!

 
লাইফস্টাইল ডেস্ক : যদি আপনার ত্বক আঁটসাঁট মনে হয়, চুলকায় অথবা প্রদাহ হয়, ত্বক ফেটে যায়—এর কারণ হয়তো শুষ্কতা। ‘রিডার্স ডাইজেস্ট’ জানিয়েছে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কিছু কারণের কথা এবং এ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে, সেই উপায়।

Skin

বেশি ধোয়া

অনেকে প্রচুর হাত ধোয়। এ কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন যে কাজ করার সময়, থালা-বাসন মাজার সময় হাতে গ্লাভস পরে নেওয়া ভালো। হাত ধোয়ার সময় অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিসেপটিক সাবান এড়িয়ে যাবেন। হাত ধোয়ার পরপর হাতে ময়েশ্চারাইজার মাখুন।

বয়স

প্রবীণ বয়সে ত্বকের বেশি যত্ন প্রয়োজন হয়। কারণ, এ সময়টায় ত্বক শুষ্ক হয়ে পড়ে। এ সময় ত্বকে অ্যান্টিএজিং ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উপকার হবে। এটি ত্বকের বাইরের অংশকে সুরক্ষিত রাখবে।

ওষুধ

কিছু শক্তিশালী ব্রণ দূর করার ওষুধ ব্যবহারেও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেন, ত্বকের শুষ্কতা প্রতিরোধে সব সময় ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

ত্বকের অন্যান্য সমস্যা

ঘরোয়া প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার পরও যদি আপনার ত্বক শুষ্কই থেকে যায় বা দীর্ঘদিন ধরে শুষ্ক থাকে, তাহলে হয়তো অ্যাকজিমা বা সোরিয়াসিস হওয়ার আশঙ্কা রয়েছে। এ রকম হলে চিকিৎসকের কাছে যান। অনেক ধরনের চিকিৎসা রয়েছে এসব ক্ষেত্রে। এটি ত্বক ভালো করতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে