,

যে খাদ্যাভ্যাস হরমোনের দুশমন

Sex Powerখাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে জীবনের অনেক কিছু। তেমনি খাবার তারতম্য ঘটায় যৌনচাহিদারও। গবেষকরা জানিয়েছেন, পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন নামক হরমোন কমে গেলে যৌন চাহিদা হ্রাস পায়।

যে খাবারের কারণে হরমোনের মাত্রা কমে সেগুলো থেকে কমে যেতে পারে পুরুষের যৌনইচ্ছাও। তাই যে ধরনের খাবার যৌনচাহিদাকে কমিয়ে দেয় সেগুলো এড়িয়ে চলাই শ্রেয়।

সয়া থেকে যে সমস্ত খাবার তৈরি হয় যেমন সয়াসস, সয়ামিল্ক এগুলো ব্যাপকহারে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়। ফলে কমে যায় যৌন চাহিদা। এমনই তথ্য দিয়েছে ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশেন।
গবেষকেরা জানান, যারা দিনে অন্তত ১২০ গ্রাম সয়া খান তাদের শরীরে টেস্টোস্টেরন কমে যায়।
আর যেসব পুরুষ সন্তান গ্রহণের কথা ভাবছেন তারা এই খাবার খাদ্যাতালিকা থেকে একেবারে বাদ দিন। সয়া পুরুষের শুক্রাণুর পরিমাণও কমিয়ে দেয়।
যেকোনো ধরনের রিফাইন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারও যৌনচাহিদা কমিয়ে দিতে পারে। বিভিন্ন ধরনের ক্র্যাকার্সে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। অতিরিক্ত রিফাইন কার্বোহাইড্রেট টেস্টোস্টেরনের মাত্রাও কমিয়ে দেয়। এগুলো থেকে বেড়ে যেতে পারে ওজনও । ফলে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়।
অতিরিক্ত মদ যৌন চাহিদার ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকারক। এটি যৌন জীবনেও মারাত্মক প্রভাব ফেলতে পারে।
যে খাবারে অতিরিক্ত হরমোন বা অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলো না খাওয়াই ভাল। যেমন কিছু রেডমিটে প্রচুর হরমোন থাকে। এর ফলে রেডমিট খেলেই শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। 
তবে রেডমিট নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া দোষের নয়। রেডমিট জিঙ্ক এবং প্রোটিনের অন্যতম উৎস। প্রোটিন এবং জিঙ্ক দুটিই শরীরের মেদ কমায় এবং পেশি গঠনে সাহায্য করে।
বেশি খাবার খাওয়ার ফলে স্বাভাবিকভাবেই ওজন বাড়ে। ওজন বাড়লে যৌনইচ্ছা কমে যায়।  যেকোনো ধরনের খাবারই যৌন আকাঙ্খার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর