,

যুক্তরাজ্যে বাড়ছে প্রতিশোধমূলক পর্নো

যুক্তরাজ্যে প্রতিহিংসামূলক পর্নো বাড়ছে। এ ধরনের তত্পরতা বন্ধে আইনগত পদক্ষেপ নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কয়েকটি বেসরকারি ও দাতব্য সংস্থা।



আজ রোববার দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যে সাবেক সঙ্গীকে বিব্রত, অপমানিত ও হয়রানি করতে প্রতিশোধমূলকভাবে অনেকেই সংশ্লিষ্ট ব্যক্তির অতীত জীবনের খোলামেলা দৃশ্যের ভিডিও বা স্থিরচিত্র ইন্টারনেটে আপলোড করছেন।



পর্যবেক্ষণ ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে যুক্তরাজ্যের সেইফার ইন্টারনেট সেন্টার, দ্য ন্যাশনাল স্টকিং হেলপলাইন ও ওম্যান এইড নামের সংগঠনগুলো জানিয়েছে, দেশটিতে প্রতিশোধমূলক পর্নোর সমস্যাটি দিন দিন বেড়েই চলছে।



সেইফার ইন্টারনেট সেন্টারের কর্মকর্তা লুরা হিংগিস বিবিসিকে বলেছেন, গত ১২ মাসে এ ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড লক্ষণীয়ভাবে বেড়েছে বলে তাঁর সংস্থার পর্যবেক্ষণে দেখা গেছে। এই সময়ে বিব্রত ও অপমানিত হয়ে অনেক ভুক্তভোগী তাঁদের কাছে সাহায্য ও পরামর্শ চেয়েছেন।



প্রতিহিংসামূলক পর্নো নিষিদ্ধ বা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি ওই সংস্থাগুলো।



দেশটিতে প্রতিহিংসামূলক পর্নো বন্ধে সুনির্দিষ্ট কোনো আইন নেই। তবে ব্যক্তিগত গোপনীয়তা ও হয়রানির আইন আছে। প্রতিহিংসামূলক পর্নোর ক্ষেত্রে এ আইনগুলো প্রয়োগে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।

বিভিন্ন জায়গায় প্রতিহিংসামূলক পর্নো নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর