,

রান্না ঘরেই রয়েছে যেসব প্রাকৃতিক ব্যথানাশক

photo-1456837871স্বাস্থ্য ডেস্ক : প্রবাদে রয়েছে ‘নো পেইন, নো গেইন’। অর্থাৎ ব্যথা ছাড়া জেতা যায় না। তবে আমি এই কথাকে তেমন পছন্দ করি না। সে যাই হোক, ব্যথা কিন্তু জীবনেরই অংশ। সেটা শরীর ব্যথা হোক, আর মনের ব্যথা।

ব্যথা হলে ওষুধ খেতে হবে, ম্যাসাজ করতে হবে এবং চিকিৎসক বললে প্রয়োজনে অস্ত্রোপচার করতে হবে। তবে কিছু ঘরোয়া উপাদান রয়েছে যেগুলো ব্যথাকে দূর করতে বেশ কার্যকর। এগুলো ব্যবহারে ব্যথা একেবারই দূর হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা কেউই দিচ্ছে না। তবে হ্যাঁ, উপশম তো একটু হবেই। আর এগুলো আপনি পেয়ে যাবেন হয়তো রান্না ঘরে বা বাগানে।

আর জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই আমাদের দিয়েছে ব্যথা উপশমের এই ঘরোয়া উপাদানগুলোর সন্ধান।

আদা ও হলুদ

এই দুটো জিনিসের মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এগুলো আয়ুর্বেদ শাস্ত্রেরও বেশ ভালো ঔষধি উপাদান। হলুদের মধ্যে রয়েছে পেশি ও গাঁট ব্যথা উপশম করার ক্ষমতা। হলুদে থাকা কারকিউমিন প্রদাহ রোধ করে। কখনো কখনো রক্ত জমাট বাঁধাও প্রতিরোধ করে।

রসুন

রসুনে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট; এটি প্রদাহরোধী উপাদানও বটে। কাঁচা রসুন খেলে আরথ্রাইটিসের ব্যথা অনেকটা কমে এবং অন্যান্য ব্যথাও উপশম হয়।

লবঙ্গ

দাঁতের ব্যথা উপশমে লবঙ্গ খাওয়া যেতে পারে। লবঙ্গ তেলের মধ্যে তুলা ভেজান। এই তুলাকে দাঁতে লাগান। এ ছাড়া লবঙ্গ চিবাতেও পারেন। এতে ব্যথা অনেকটা কমবে।

পুদিনা পাতা

পুদিনা পাতা ব্যথা উপশমের জন্য একটি চমৎকার ঘরোয়া উপাদান। এটি মাথা ব্যথা, দাঁত ব্যথা, গাঁট ব্যথা কমাতে কাজ করে। সামান্য পুদিনার রস আক্রান্ত স্থানে লাগান। দেখুন জাদু!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে