শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত কিশোরের মৃত্যু

images-150x150ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মৃণাল হোসেন (১৪) মারা গেছে। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

জানা গেছে, বিনাউটি ইউনিয়নের গাববাড়ি গ্রামে শুক্রবার জুম্মার নামাজের পর মৃণালের ঘরের টিনের চালে বসা কবুতরকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পাশ্ববর্তী নেমতাবাদ গ্রামের মোর্শেদ মুন্সির ছেলে রেজাউল।

এর প্রতিবাদ করায় রেজাউল দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৮/১০ জনকে নিয়ে এসে মৃণালদের বাড়িতে হামলা চালায়। এসময় দা দিয়ে কুপিয়ে মৃণাল, তার বাবা সালাম মিয়া, মা রাজিয়া বেগম এবং খালাতো বোন নাজমা আক্তারকে আহত করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের সবাইকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থা গুরুতর হওয়ায় মৃণাল ও তার মা রাজিয়া বেগমকে ওইদিনই ঢাকায় পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মৃণাল মারা যায়।

এদিকে, হামলার ঘটনার পরই মৃণালের চাচা আবদুল আলিম বাদী হয়ে ১০ জনকে আসামি করে কসবা থানায় একটি মামলা দায়ের করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজ উদ্দিন জানান, মামলা হওয়ার পরই আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা