,

ওজন কমাতে সালাদ

saladআজকাল প্রায় প্রত্যেককেই বলতে শোনা যায়, ‘মোটা হয়ে যাচ্ছি’। শুরুর দিকে হয়তো খেয়াল করছেন না, কিন্তু একবার ওজন বেড়ে গেলে তা কমানোর ঝামেলা কিন্তু নেহাত কম হয়। সেজন্য খেয়াল রাখতে হবে একেবারে প্রথম থেকেই।

ওজন বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে বড় কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। ব্যস্ত জীবনে ফাস্টফুডের ওপর নির্ভরতা বাড়ছে। এতে না থাকছে ঘড়ি ধরে খাবার গ্রহণের অভ্যাস, না খাবারের যথাযথ মান। যখন যেখানে যা খুশি খেয়ে নিলেই হলো বলে ধরে নিচ্ছেন তো? তবে আপনার ওজন বাড়ার প্রথম বীজ বপন করা হয়ে গেল নিজের হাতেই।

ওজন কমাতে কোনোভাবেই না খেয়ে থাকা যাবে না। এ বিষয়ে কথা হয় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডা. মারুফ মোর্শেদের সঙ্গে। ডা. মারুফ রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে, না-খেয়ে থাকলে ওজন কমে। এক বেলা বা দুবেলা না খেয়ে ওজন কমানোর চেষ্টায় আপনার ওজন তো কমবেই না, বরং বেড়ে যাবে। সেই সঙ্গে বাড়বে নানান অসুখের ঝুঁকিও। এভাবে দু-এক বেলা না খেয়ে না থেকে বরং অল্প অল্প করে বারবার খান। তাতে আপনি যেমন কাজ করার এনার্জি পাবেন, তেমন কমবে ওজনও। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সালাদ আর ফল খেলে। সঙ্গে পান করতে হবে প্রচুর পানি।’

ওজন কমানোর জন্য সালাদের জুড়ি মেলা কঠিন। তাই রাইজিংবিডির পক্ষ থেকে স্বাস্থ্যসচেতনদের জন্য থাকছে ভিন্ন স্বাদের দুটো সালাদের রেসিপি।

চিকেন ভেজিটেবল সালাদ

উপকরণ:
১. তেলে হালকা ভাজা মুরগির বুকের মাংস
২. গাজর এক কাপ
৩. সেদ্ধ আলু এক কাপ
৪. ক্যাপসিকাম হাফ কাপ
৫. শসা এক কাপ
৬. টমেটো এক কাপ
৭. লেটুস পাতা
৮. সেদ্ধ করা পালং পাতা
৯. গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
১০. পরিমাণমতো লবণ
১১. অলিভ অয়েল এক চা-চামচ

প্রস্তুত প্রণালি : প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিন। লেটুসপাতাগুলোকে ফালি ফালি করে কেটে রাখুন। সেদ্ধ করা পালং পাতা আর ভেজে রাখা মুরগি বাদে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাখিয়ে রাখা সালাদ এবার একটা ডিশে রাখুন। তার ওপর পালং পাতা বসিয়ে ভেজে রাখা মুরগির মাংস বসিয়ে সাজিয়ে নিন। ফ্রিজে রাখলে সালাদটি দুই দিন পর্যন্ত খাওয়া যাবে।

চেরি টমেটো-পনিরের সালাদ

উপকরণ:
১. ১০-১২টি চেরি টমেটো
২. দুই কাপ পনির
৩. ধনেপাতা কুচি
৪. দুই টেবিল-চামচ পুদিনাপাতা বাটা
৫. দুই চা-চামচ কাঁচা মরিচ বাটা
৬. লবণ
৭. এক টেবিল-চামচ অলিভ অয়েল
৮. দুই টেবিল-চামচ সাদা তেল

প্রস্তুতপ্রণালি : প্রথমে পনিরকে তেলে হালকা করে ভেজে নিন। চেরি টমেটো দুই ও চার ভাগে ভাগ করে নিন। এবার প্লেটে সব উপকরণ একে একে ঢেলে ভালো করে মাখিয়ে নিন। তৈরি হয়ে যাবে চেরি টমেটো আর পনিরের সালাদ।
বেশি করে সালাদ খান। তাতে একদিকে যেমন ওজন কমবে, তেমন মুক্তি মিলবে নানান রোগ থেকেও।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর