,

স্বাস্থ্যকর ঘুমে স্মৃতিশক্তি বাড়ে

163820WOMAN-SLEEPING-facebook (1)স্বাস্থ্য ডেস্ক : সুস্থ থাকতে শক্তিশালী ভূমিকা রাখে স্বাস্থ্যকর ঘুম। বিশেষজ্ঞরা বলছেন, এমনকি স্মৃতিশক্তি বৃদ্ধিতেও কাজ করে ঘুম। গোটা দিনে যে অভিজ্ঞতা লাভ করে মানুষ, ঘুমের সময় এ-সংক্রান্ত নানা তথ্য এবং স্মৃতি সুষ্ঠুভাবে সংরক্ষণ করে মস্তিষ্ক। গবেষণায় দেখা যায়, সারা দিনে মস্তিষ্কে যে কাজগুলো করে রাতে ঘুমের সময় ঠিক সেই কাজগুলোই ফাস্ট ফরোয়ার্ডের মতো দ্রুত গতিতে ঘটতে থাকে। এতে দেহে ক্রিয়াশীল মাইক্রোস্কোপিক স্নায়বিক কোষগুলোকে শক্তিশালী করে ঘুম। এই কোষগুলো স্মৃতি ধরে রাখার জটিল ও কুটিল কাজগুলো সম্পন্ন করতে ভূমিকা রাখে।

ঘুমের সময় মস্তিষ্কের এসব কার্যক্রম মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। রাতের স্বাস্থ্যকর ঘুম তাই খুবই গুরুত্বপূর্ণ। অস্বাস্থ্যকর এবং অনিয়মিত ঘুমের কারণে সিজোফ্রেনিয়া এবং আলঝেইমারের মতো সমস্যা দেখা দেয়। আবার মস্তিষ্কের এসব সুষ্ঠু কার্যক্রমের ফলে মানুষের আবেগ নিয়ন্ত্রণে থাকে। নুতন শেখার সময় বেশ সুবিধা মেলে তখন। ফলে মানুষ দ্রুত শিখতে পারে এবং তা স্মৃতিতে গেঁথে যায়। এ ধরনের কাজ মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশে ঘটে থাকে। একে স্মৃতির কেন্দ্র বলে ধরা হয়। ভালো ঘুমের মাধ্যমে হিপোক্যাম্পাস অংশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে