,

যে খাবার গরম করে খেলেই বিপদ, জেনে নিন

21260801অফিস থেকে ফিরেই অনুপমবাবু তড়িঘড়ি বসে পড়লেন টিভির সামনে। বউ বাপের বাড়ি। ফলে কিচেনে গিয়ে ডিনার বানানোর ঝক্কি পোহাতে নারাজ অনুপম বাবু। ফ্রিজে চিকেন মাশরুম আর ফ্রায়েড রাইস তো ছিলই। আভেনে খাবার গরম করে সরাসরি ফুটবল ম্যাচে ডুবে গেলেন তিনি। অনুপমবাবুর মতো অনেকেই আছেন যাঁদের কাছে এটি নিত্যদিনের অভ্যাস। কিন্তু, জানেন কি, এভাবে খাবার গরম করে খেলে হিতে বিপরীত হতে পারে। এমন অনেক খাবার আছে যা রি-হিট করলে নষ্ট হয় তার খাদ্যগুণ। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।

১) চিকেন
চিকেনের প্রিপারেশন রি-হিট করা উচিত নয়। কারণ, রেড মিটের তুলনায় এতে হায়ার ডেনসিটি প্রোটিন রয়েছে। গরম করার সময় প্রোটিনের উপাদান ‘ভেঙে’ যায়। ফলে তাতে পেটের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।

২) ভাত
ভাত একেবারেই রি-হিট করে খাওয়া উচিত নয়। ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি’র রিপোর্ট অনুযায়ী, ভাত কীভাবে সংরক্ষণ করা হচ্ছে তা জরুরি। রুম টেম্পারেচারে ভাত অনেকক্ষণ রেখে দিলে তা থেকে পেটের রোগ হওয়ার আশঙ্কা থাকে। ফের গরম করলেও তা এড়ানো যায় না।

৩) আলু
রান্নার পর ফ্রিজে না রাখলে আলুর মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া (ক্লসট্রিডিয়াম বটুলিনাম) জন্মায়। অনেক সময় আলুর তরকারি রান্না করে তা ঢাকনা দেওয়া পাত্রে রাখলেও এই ব্যাকটেরিয়া জন্মায়। আলুর তরকারি ফের গরম করলেও তা নষ্ট হয় না। ফলে ঠান্ডা হওয়ার পরই আলুর তরকারি ফ্রিজে রাখুন। রি-হিট করবেন না।

৪) মাশরুম
ইউরোপিয়ান ফুড ইনফরমেশন কাউন্সিল-এর গবেষকরা জানান, এনজাইম ও মাইক্রোঅর্গানিজমস মাশরুমের মধ্যে প্রোটিনের উপাদান নষ্ট করে দেয়। সঠিকভাবে রাখা না হলে বা রি-হিট করলে মাশরুম নষ্ট হয়ে যায়। এমনকী, এতে পেট খারাপও হতে পারে। তবে ২৪ ঘণ্টা ফ্রিজে রাখার পর ৭০ ডিগ্রি সেলসিয়াসে মাশরুম গরম করা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে