,

হ্যাটট্রিক বিশ্ব চ্যাম্পিয়ন অসি মেয়েরা

aussy_champion_bg_744777715 ইংল্যান্ডকে আবারও হতাশ করল অস্ট্রেলিয়ার মেয়েরা। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৯ বল হাতে রেখে ছয় উইকেটে মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো অসিরা।


ইংল্যান্ডের বিপক্ষে এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ইংলিশদের ১০৫ রানে আটকে দেয় তারা। 





মেগ ল্যানিংয়ের দল সহজ লক্ষ্যে নেমে এদিনও ঝড় তুললেন শেরে বাংলা স্টেডিয়ামে। দুই নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে চারটি চার ও দুটি ছয়ে ৪৪ রানের সেরা ইনিংস খেললেন। দলকে জয়ের বন্দরে পৌঁছ‍ানোর দুই রান আগেই নাতালি স্কিভারের শিকার হন অসি অধিনায়ক।


ওই ওভারেই ইংলিশ বোলার অ্যালেক্স ব্ল্যাকওয়েলকে শূন্য হাতে ফেরান। শুধুমাত্র হারের ব্যবধান কমাতেই যথেষ্ট ছিল উইকেটটি।


এলিসে পেরির ব্যাট থেকে আসে ম্যাচজয়ী শটটি। ৩২ বলে তিনটি চার ও একটি ছয়ে ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। গত বিশ্বকাপজয়ী অধিনায়ক জেস জোনাসেন ১৫ রানে আউট হন। ১২ রান করেন আরেক ওপেনার এলিসে ভিলানি।





এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশদের উদ্বোধনী জুটি শার্লট এডওয়ার্ডস ও সারাহ টেলর ধীরে এগুতে থাকেন। পাওয়ার প্লের শেষ ওভারে মিড অনে জেস ক্যামেরুনের তালুবন্দি হন শার্লট। ১৯ বলে তিনটি চারে ১৩ রান করেন ইংলিশ অধিনায়ক। 


দশম ওভারে আরেক ওপেনার সারাহ টেলর কোয়েতের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ১৮ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ৫৮ রানের মাথায় চার নম্বরে নামা লেইডা গ্রিনওয়ে পেরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ঘটে। 





দলীয় ৬৭ রানে দারুন খেলতে থাকা হেথার নাইট ২৪ বলে তিন চারে ২৯ রান করে সাজঘরে ফেরেন। মিডউইকেটে দাঁড়িয়ে থাকা পেরি তার ক্যাচটি লুফে নেন। এরপর আর কেউ দলের হাল ধরতে পারেনি। 


নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশ মেয়েরা। দলীয় ৮৫ থেকে ১০১ রানের মধ্যে নাতালি স্কিভার, তাম্মি বিউমন্ট, অ্যামি জোনস ও ডেনিয়েল হ্যাজেল সাজঘরে ফিরে যান।





অস্ট্রেলিয়ার হয়ে সারাহ কোয়েত ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে পান রেনে ফারেল ও এলিসা পেরি।


ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার সারাহ কোয়েত। আর সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের আনিয়া শ্রুবসোল।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা