,

ঘরোয়া উপায়ে হেয়ার মাস্ক তৈরি করার টিপস

Beautiful woman applying hair conditioner
লাইফস্টাইল ডেস্ক : চুলের পরিচর্যার জন্য নিয়মিত পার্লারে যাওয়ার সুযোগ হয় না অনেকেরই। একারণে অনেক সময় চুলে নানারকম সমস্যাও দেখা দিতে পারে। ঘরোয়া উপায়ে কিছু হেয়ার মাস্ক তৈরি করে চুলের যত্ন নেওয়া গেলেই অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নিই-

জবা ফুলের মাস্ক
এই মাস্কটি তৈরিতে প্রয়োজন হবে আধা কাপ ক্যাস্টর তেল, আধা কাপ কারি পাতা, আধা কাপ নারিকেল তেল, এক কাপ জবা ফুল। একটি পাত্রে তেল, কারি পাতা ও জবা ফুল নিয়ে অল্প আঁচে জ্বাল দিতে হবে এবং নাড়তে হবে। কিছুক্ষণ পর গরম হয়ে গেলে তেল ছেঁকে আলাদা করে রাখতে হবে। তেল যখন কুসুম গরম হবে তখন চুলের গোড়ায় ও পুরো চুলে লাগিয়ে ভালোভাবে মালিশ করতে হবে। তারপর একটি গরম তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলতে হবে। এই তেল সপ্তাহে দুবার ব্যবহারে চুলের শুষ্কভাব দূর হবে এবং খুশকির সমস্যাও কমবে।
অ্যাভাকাডো কন্ডিশনার
এই মাস্কটি তৈরি করতে প্রয়োজন হবে মেয়োনেজ, অর্ধেক পাকা অ্যাভোকাডো। অ্যাভাকাডো ভিতরের অংশ নিয়ে একটি চামচের উল্টা দিক দিয়ে মিহি পেস্ট করে চুলের দৈর্ঘ্য অনুসারে প্রয়োজন মতো মেয়োনেইজ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি পুরো চুলে আঙুল দিয়ে লাগিয়ে নিতে হবে। চুলের নিচের অংশে যেন ভালোভাবে পেস্ট লাগানো হয় সেদিকে বিশেষ লক্ষ রাখতে হবে। এরপর ভেজা এবং উষ্ণ তোয়ালে দিয়ে পুরো চুল ২০ মিনিট পেঁচিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক গভীরে পুষ্টি জুগিয়ে চুল নরম ও মজবুত করতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে