বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমায় কাজুবাদাম

jakia..almonds_103347স্বাস্থ্য ডেস্ক : ওজন কমানোর জন্য মরিয়া হয়ে ছুটছেন? তাহলে আর দেরি নয়, আপনি প্রতিদিন কাজুবাদাম খান। অন্তত গবেষকদের পরামর্শ সেরকমই। সর্বশেষ গবেষণায় দেখা গেছে প্রতিদিন একমুঠো কাজুবাদামই শরীরের জন্য যথেষ্ঠ। কারণ এটি ক্যালরির চাহিদা পূরণ করে এবং জাঙ্ক ফুডের প্রতি আসক্তি কমায়।

গবেষণায় দেখা গেছে, একমুঠো কাজুবাদাম ব্যক্তির দৈনন্দিন খাদ্যাভ্যাসে উন্নতি ঘটায়। বিজ্ঞানীরা বাবা-মা এবং সন্তানের সম্বনয়ে জুটি তৈরি করে এই গবেষণা চালায়। ২৮টি জুটির দৈনিক খাদ্য তালিকায় কাজুবাদাম দিয়ে দেখা গেছে, তাদের খাদ্যাভ্যাসের উন্নতি ঘটেছে। এর ফলে তাদের শরীরে প্রোটিন বেড়েছে এবং লবণের পরিমাণ কমেছে। এছাড়াও খালি পাকস্থলিতে জাঙ্ক ফুড গ্রহণের আগ্রহ কমেছে।

আমরা অনেকেই ওজন কমানো জন্য মরিয়া হয়ে ছুটছি। তবে ক্ষিদে পেটে অনেক সময় চিপস এবং কুকিসের মতো জাঙ্ক ফুডের দিকে হাত বাড়িয়ে সব সাধনায় ভেস্তে দেই। নতুন এই গবেষণায় দেখা গেছে, কাজুবাদাম জাঙ্ক ফুডে আসক্তি কমিয়ে ডায়েটিংয়ের কার্যকারিতা বাড়ায়।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডার একদল বিজ্ঞানী এই গবেষণা পরিচালনা করে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন একমুঠো কাজুবাদাম গ্রহণে ক্যালরির ঘাটতি পূরণ হয়। লবণাক্ত এবং প্রক্রিয়াকৃত খাবার খাওয়ার প্রবণতা দূর করে। সেই সঙ্গে বাড়ায় প্রোটিনের কার্যকারিতা।

ওজন নিয়ন্ত্রণ করতে চান এমন ব্যক্তিদের উদ্দেশে বিজ্ঞানীদের পরামর্শ, দৈনিক কাজুবাদাম খেলে স্বাস্থ্যের সামগ্রিক উন্নয়ন হয়।

তিন সপ্তাহ ধরে চলা গবেষণায় দৈনিক ২৮ জুটির প্রত্যেককে দেড় আউন্স পরিমাণ কাজুবাদাম খেতে দেয়া হত।

অংশগ্রহণকারী প্রত্যেকেরই খাদ্যাভ্যাসের উন্নতি ঘটেছে। সেই সঙ্গে ক্ষুধার্থ অবস্থায় জাঙ্ক ফুডের প্রতি আসক্তিও কমেছে।