,

গুগল ডুডলে টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে গুগলকেও। ইন্টারনেট জগতের অন্যতম প্রধান এ প্রতিষ্ঠানও টি-টোয়েন্টি বিশ্বকাপ উদযাপন করেছে গুগল ডুডলের মাধ্যমে।

ছয়টি বর্ণিল ছবিতে সাজানো হয়েছে গুগলের এই ডুডল। গুগলের ছয়টি অক্ষরের জায়গায় স্থান করে নিয়েছে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের চিত্র। একটি চিত্রে দেখানো হয়েছে উল্লসিত দর্শকদের।

এর আগেও ক্রীড়াবিশ্বের গুরুত্বপূর্ণ সব প্রতিযোগিতার সময় দেখা গেছে গুগলের ডুডল। ২০০৭ সালের রাগবি বিশ্বকাপ, ২০০২, ২০০৬ ও ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ, ২০০৮ সালের ইউরো কাপ, ২০০৯ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বিশেষভাবে উদযাপন করেছিল গুগল। এ ছাড়া বিভিন্ন সময়ের অলিম্পিকের সময় দেখা গেছে গুগল ডুডল।

ক্রিকেট নিয়ে গুগলের ডুডলও অবশ্য এবারই প্রথম না। এর আগে ২০১১ সালের বিশ্বকাপটাও গুগল স্মরণীয় করে রেখেছিল ডুডলের মাধ্যমে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ডুডলটা অনেক বেশি বর্ণিল। www.google.co.in এই ঠিকানায় দেখা যাবে গুগুলের এই ডুডলটি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি