,

গোসল করার সময় আমরা যে ভুল গুলো করি

14559লাইফস্টাইল ডেস্ক : আপনি কি নিজেকে ভীষণ পরিছন্ন ভাবেন ? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদে রোজ রোজ গোসল করেন বুঝি? বেশ সাবান মেখে, মাজনী দিয়ে ঘসে ঘসে? এ সব করে ভাবছেন বুঝি হেব্বি সাফসুতরো থাকা গেল? আসলে পুরোটাই ভুল ভাবছেন। জানেন কি রোজ রোজ গোসল করাটাও মোটের কাজের কথা নয়?
গোসল করার সময় যে ভুল গুলো আমরা প্রায়ই করি:

গোসলের সময় মুখ ধোয়া- গোসলের সময় মুখ ধুলে কিন্তু ক্ষতিগ্রস্থ হতে পারে ত্বক। গরম জলে ভুলেও মুখ ধোবেন না। সব সময় চেষ্টা করবেন আলাদা করে ঠাণ্ডা জলে মুখ ধোওয়ার। ঠাণ্ডা জল মুখের ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলে।

পরিবেশ সম্পর্কে- অনেকে বাথ টবে বা মগ বালতি নিয়ে গোসল করার থেকে শাওয়ারের তলায় গোসল করার পরামর্শ দেন। তাঁদের যুক্তি শাওয়ারে গোসল করলে অনেক কম জল খরচ হয়। কিন্তু যারা খুব পিটপিটে হন তারা শাওয়ারেও ঘণ্টার পর ঘণ্টা গোসল করে যান। ফলে জল খরচ কমার বদলে ঢের বেড়ে যায়।

রোজ গোসল করা- রোজ গোসল না করা মানেই আপনি অপরিচ্ছন্ন এমনটা ভাবার কোনও কারণ নেই। আমাদের ত্বকে এমন অনেক ব্যাকটেরিয়া বাসা বাঁধে, যারা বেশ উপকারী। রোজ গোসল করলে সেই সব ব্যাকটেরিয়া মারা পড়ে। যার ফলে আখেরে ত্বকের বেশ ক্ষতি হয়। বাড়ে ইনফেকশনের সম্ভাবনাও।

মাজনী ব্যবহার- স্যাঁতস্যাঁতে ভেজা মাজনী আসলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর। অনেকটা ফার্টাইল পেট্রিডিশের মতো। যেখানে ব্যাকটেরিয়ারা বংশবিস্তার করে। যদি মাজনী ব্যবহারে আপনার আসক্তি থাকে তাহলে রোজ সেটা ধুয়ে শুকিয়ে রাখুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে