,

অপছন্দের ছেলেদের সঙ্গেই মেয়েরা কেন প্রেম করে?

photo-1455972577লাইফস্টাইল ডেস্ক : অনেক সময় যেসব ছেলেকে মেয়েরা পছন্দ করে না, তাদের সঙ্গেই তারা প্রেম করে! এর ফলে কিছুদিন যেতে না যেতেই আবার ব্রেকআপ! অধিকাংশ মেয়ের জীবনেই এমনটা ঘটে। কেন মেয়েরা অপছন্দের ছেলের সঙ্গে প্রেম করে তার কিছু কারণ তুলে ধরা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

১. এই মুহূর্তে তার জীবনে করার মতো নতুন কিছু নেই। এ কারণে যে ছেলেটি তার পেছনে এখন ঘুরছে তার সঙ্গেই প্রেম করা ভালো! ছেলেটিকে যদি ভালো নাও লাগে তাতে কিছু যায়-আসে না। এই ধরনের চিন্তা অনেক মেয়েই করে থাকে। এর ফলে একটা সময় তাকে খুব বাজেভাবে ব্রেকআপের সম্মুখীন হতে হয়।

২. খুব বেশি দিন হয়নি ব্রেকআপ হয়েছে। অন্য দম্পতিদের দেখলে বেশ খারাপ লাগে মেয়েটির। তাই যে ছেলেই তাকে প্রস্তাব দিয়েছে, তাকেই হ্যাঁ বলে দিচ্ছে। হয়তো ছেলেটি তার একেবারেই পছন্দ না। তবু সে তার সঙ্গে নির্দ্বিধায় প্রেম করে যাচ্ছে।

৩. ছেলেটি একেবারে খারাপ না। কিন্তু খুব একটা ভালোও লাগে না। প্রেম করলেই তো আর বিয়ে করতে হবে না। এমন চিন্তা অনেক মেয়েরই রয়েছে।

৪. ছেলেটিকে ভালোবাসে না কিন্তু সে দেখতে অনেক সুদর্শন। মানুষ তাকে দেখে হিংসা করবে। এই চিন্তা করে অনেক মেয়েই অপছন্দের ছেলের সঙ্গে প্রেম করে।

৫. সময় কোথায় নতুন কাউকে খুঁজে বের করার। এ কারণেই কিছু মেয়ে যাকে কাছে পায়, তার সঙ্গেই প্রেম করে! এটা ভুলে যায় যে, এতে তার বিপদও হতে পারে।

৬. সাবেক প্রেমিকের থেকে অন্তত ভালো হবে। এই চিন্তা করে যাকে ভালোবাসে না তার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েরা।

৭. সব বান্ধবীরা কারো না কারো সঙ্গে প্রেম করছে। শুধু সে-ই বাকি। এই চিন্তা করে অনেক মেয়েই ভুল মানুষের সঙ্গে প্রেম করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে