আকাশে উড়ে ৫০ বিয়ে করার রেকর্ড!

16লাইফস্টাইল ডেস্ক : এবারের ভ্যালেন্টাইনস ডে’কে স্মরণীয় করে রাখতে তৈরি করা হল এক বিশ্ব রেকর্ড। লাটভিয়ানগণ আকাশে উড়ে উড়ে নিজেদের বিবাহ সম্পন্ন করলেন।
গত ১৪ই ফেব্রুয়ারী দম্পতিরা লাটভিয়াতে জোড়ায় জোড়ায় আসতে থাকেন। সেখানে ৫০ জোড়া দম্পতি আসেন এবং তাদের ২৭টি প্যারাসুটে (হট এয়ার বেলুন) উঠিয়ে দেয়া হয়। তারা একটি বিশ্ব রেকর্ড সৃষ্টির উদ্দেশ্যে একসাথে বাতাসে উড়ে উড়ে বিয়ে করার পরিকল্পনা করেন।
একটি সংস্থা তাদের এই স্বপ্ন সত্যি করেছেন। সংস্থাটি তাদের এই আয়োজনের নাম দিয়েছেন ‘লাভ কাপ ২০১৬’। যে সকল প্রেমিক যুগল আগামী কয়েকদিনের মাঝে বিয়ে করতে যাচ্ছেন, তারা এখানে এসে বিয়ে করেন। এই যুগলদের এখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। কারণ সেই স্থানের আবহাওয়া অনুকূল ছিল না।
এখানে বিভিন্ন বয়সের দম্পতি বিয়ে করেন। সবচেয়ে কমবয়সী কনে ছিলেন ১৯ বছর বয়সের এবং সবচেয়ে বেশি বয়সী কনে ছিলেন ৭০ বছর বয়সের। অংশগ্রহণকারী সকল দম্পতির জন্য লাভ আকৃতির প্যারাসুট তৈরি করা হয়।
এই বিবাহের সম্পূর্ণ অনুষ্ঠান জুরে গিনেস কর্তৃপক্ষ এখানে উপস্থিত ছিলেন। তারা এই অনুষ্ঠান খুব ভালভাবে পর্যবেক্ষণ করেছেন।–সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা