,

শসার রসের চমকপ্রদ উপকারিতা

1271748স্বাস্থ্য ডেস্ক : বর্তমান সময়ে ব্যস্ততার কারণে অনেকে নিজের কোন খেয়াল রাখতে পারেন না। এমনকি প্রতিদিন মাত্র ২০ মিনিতের ব্যায়াম করার জন্যও অনেকের নিকট সময় থাকে না। তবে খাদ্যতালিকায় কিছু খাবার যুক্ত করলে আপনি সকল দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।
শুধুমাত্র শসার রস বা শসা কেটে ভিজিয়ে রেখে সেই পানি পান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার সাধন করতে পারে। শসার পানির উপকারিতা সম্পর্কে নিম্নে আলোচনা করা হল-

১. হার্ট সংক্রান্ত রোগের সমস্যা নিবারণ করে শসা। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর মতে, আমেরিকায় প্রতি বছর হৃদরোগে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তবে এ সমস্যা থেকে পরিত্রানের জন্য আপনার প্রতিদিনের খাদ্যতালিকা স্বাস্থ্যকর করুন, ব্যায়াম করুন এবং শসার পানি পান করা শুরু করুন। শসার পানি উচ্চ রক্তচাপ কমিয়ে হার্ট অ্যাটাকের সমস্যা দূর করে। এছাড়াও শরীরের সোডিয়ামের পরিমাণ কমিয়ে কিডনি সুস্থ রাখে।

২. শরীরের হাড় শক্তিশালী করতেও সাহায্য করে শসার রস। মাঝবয়সী নারীদের কোমরের হাড় খুব তাড়াতাড়ি ক্ষয় হয়। তাই তাদের ক্যালসিয়ামের প্রয়োজন বেশি। শসার পানি এই সমস্যা রোধে সহায়তা করতে পারে।

৩. শসার পানির সবচেয়ে বেশি উপকার হল এটি ওজন কমাতে সাহায্য করে। আপনার শরীরের মেদ কমাতে এটি অনেক উপকারী। শসার রস পান করলে আপনার ক্ষুধা নিবারণ হবে এবং কম খাবার গ্রহণ করবেন। এতে খুব সহজে আপনার মেদ কমে যাবে।

তাই প্রতিবেলা খাবারের পূর্বে অন্তত এক গ্লাস শসার রস পান করার অভ্যাস করুন।–সুত্র: লাইফ হ্যাক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে