সেক্স করার উপকারিতা

news-image

130509_Day03_Card012_5825-small-blog_1
লাইফস্টাইল ডেস্ক : যৌনতা বা সেক্সকে মানুষ শুধুমাত্র শারীরিক চাহিদা মনে করলেও এর রয়েছে কিছু উপকারি গুণ। আপনি জানেন কি, সপ্তাহে দুবার ‘সেক্স’ করুন হার্ট ভালো থাকবে। শুনে কিছুটা অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা।

আমাদের জীবন এখন এতটাই ব্যস্ত যে কাছের মানুষদের সময় দেওয়ার মতো কোনও সময়ই নেই আমাদের কাছে। সকাল থেকে অসিফে টার্গেট পূরণ করতেই সময় চলে যাচ্ছে। যার জন্য বেড়ে গিয়েছে ‘স্ট্রেস’। আর এই ‘স্ট্রেসে’র কারণেই হার্টের নানান রকমের সমস্যা দানা বাঁধছে আমাদের শরীরে।

 

সম্প্রতি আমেরিকা জার্নাল অফ কার্ডিওলজি একটি গবেষণা করে জানতে পেরেছে, সপ্তাহে দুবার ‘সেক্স’ করলে যে কোনও হার্টের অসুখ থেকে প্রতিকার পাওয়া সম্ভব হয়। যদি কেউ কার্ডিওভাসকুলার রোগে ভোগেন তাহলেও ‘সেক্স’ করার ফলে এই রোগের হাত থেকে অনেকটাই উপশম পাওয়া সম্ভব হয়।

 

হার্ট ভালো না থাকার জন্য প্রধানত ৩টি কারণ–

১. হৃদ রোগে ভোগার জন্য অনেকাংশে দায়ী ব্লাড প্রেসার। ‘সেক্স’ করার ফলে আমাদের শরীরে অক্সিটক্সিন নামে একটি হরমোন বের হয়। যা ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে।

২. ব্যস্ত জীবনে ‘স্ট্রেস’ আমাদের সঙ্গে অতোপ্রতো ভাবে যুক্ত। ‘স্ট্রেস’ থেকে হার্টের অনেক রকম সমস্যা দেখা দেয়। তাই ‘স্ট্রেস’ মুক্ত করতে সপ্তাহে দুবার ‘সেক্স’ করা অনিবার্য।

৩. ওজন কমানোর ক্ষেত্রেও ‘সেক্স’ খুবই উপকারি। ‘সেক্স’ করার সঙ্গে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যায় আমাদের শরীর থেকে যার ফলেই ওজন কমানো অনেক সহজ হয়ে ওঠে।

তাহলে আর দেরি কেন সপ্তাহে দুবার ‘সেক্স’ করে হার্টের সমস্যাকে বলুন ‘বাই-বাই’।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা