বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে সেক্স করার পক্ষে তসলিমা নাসরিন! ফেসবুকে বিতর্কের ঝড়

২বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন এবার প্রকাশ্য সেক্স করার পক্ষে কথা বলেছেন। দেশে যখন প্রকাশ্যে চুমু খাওয়ার ইভেন্ট নিয়ে বিতর্ক চলছে, তখনই এই কথা জানালেন এই লেখিকা।

১বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘কত প্রিমিটিভ সমাজ হলে ছেলে মেয়েকে প্রকাশ্যে চুমু খাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। সময় তো প্রকাশ্যে সেক্স করার।’

সম্প্রতি ফেসবুক একটি ইভেন্টে ভালোবাসা দিবসে পুলিশি পাহারায় ঢাকায় প্রকাশ্যে চুমু খাওয়ার জন্য প্রেমিক যুগলদের প্রতি আহবান জানান শাম্মী হক ও অনন্য আজাদ। এই আহবানের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কের ঝড় ওঠে।