,

সাফল্য পেতে ভুলে যেতে হবে দুই কথা

photo-1454941664কোনো মানুষের সফলতা অনেক কিছুর ওপরই নির্ভর করে, যার একটি দৃষ্টিভঙ্গি। বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রেই কাউকে সফল করে। আর মানুষের দৃষ্টিভঙ্গি অনেকাংশে প্রকাশ পায় তাঁর কথাবার্তায়। আর যুক্তরাষ্ট্রের এক গবেষক বলছেন, দুটি কথা ভুলে যাওয়া বা পরিবর্তন করলেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক করা সম্ভব।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বার্নার্ড রথ মানুষের সফলতার সঙ্গে শব্দ বলার সম্পর্ক নিয়ে গবেষণা করেন। বিষয়টি তাঁর নতুন বই ‘দি অ্যাচিভমেন্ট হ্যাবিট’-এ তুলে ধরা হয়েছে।

গবেষক বার্নার্ড রথ বলেন, মানুষের অনেক স্বভাবই আছে যার পরিবর্তন মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারে। কিছু কথা আছে যার পরিবর্তনও দৃষ্টিভঙ্গিকে নেতিবাচক থেকে ইতিবাচক করতে পারে। তাঁর কাছে সহজতম দুটি কথা হলো ‘কিন্তু’ (But) বা ‘করতে হবে’ (have to)। এই দুটি কথা ভুলে যেতে হবে অথবা এর পরিবর্তে অন্য কথা ব্যবহার করা যায়।

‘কিন্তু’র বদলে ‘এবং’

আমি সিনেমা দেখতে চাই কিন্তু আমার কাজ আছে। এর মানে দাঁড়াল সিনেমা দেখতে চাইলেও অজুহাত হিসেবে আছে কাজ। কিন্তু একই বাক্যটি যদি এভাবে বলা হয়। আমি সিনেমা দেখতে চাই এবং আমার কাজ আছে। এর মানেটা দাঁড়ায় দুটি কাজই আমি করতে চাই।

গবেষক বার্নার্ড রথের মতে, কিন্তু বললে দুটি কাজের মধ্যে সংঘর্ষ বোঝায়। অপরদিকে ‘এবং’ বললে দুটি কাজই সম্ভব বোঝায়, শুধু সমাধান বের করতে হবে।

‘করতে হবে’র বদলে ‘করতে চাই’

আমাকে গণিতে পাস করতে হবে, এ জন্য প্রয়োজন নিয়মিত গণিত ক্লাস। এই বাক্যটি যদি বলা হয় আমি গণিতে পাস করতে চাই, এ জন্য প্রয়োজন নিয়মিত গণিত ক্লাস। বাক্য দুটির মধ্যে অন্তর্গত অর্থ বদলে দিয়েছে ‘করতে হবে’ আর ‘করতে চাই’।

করতে হবে বলার মধ্যে ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার গুরুত্ব পাচ্ছে না। কিন্তু যখন বলা হচ্ছে করতে চাই, তখন দৃঢ় ইচ্ছার কথা প্রকাশ পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ