,

অভিযুক্ত মোবারকের পক্ষে ছেলের সাফাই

kjjkkgপ্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী তাঁর ছেলে আসাদ উল্লাহ্। জবানবন্দিতে তিনি দাবি করেছেন, তাঁর বাবার শত্রুরা কোনোভাবে ফাঁসাতে না পেরে তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেছেন।



বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাফাই সাক্ষী আসাদ উল্লাহ্র জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। এ সময় মোবারক হোসেন আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।



জবানবন্দিতে আসাদ উল্লাহ (৩৭) বলেন, তাঁর বাবা মোবারক হোসেন গ্রাম্য রাজনীতির শিকার। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এ মিথ্যা মামলা করা হয়েছে।



জবানবন্দি শেষে আসাদ উল্লাহকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর