বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ শুরু

rtyদেশব্যাপী উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে শুরু হচ্ছে। দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে এবছর ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এই পরীক্ষায় ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন অংশ নিয়েছিল। সে হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৮ হাজার ৭৯৩ জন। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬ হাজার ২৯৩ জন ছাত্র এবং ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন ছাত্রী। এবছরও দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে দশম শ্রেণিতে অধ্যয়নরতদের শ্রুতিলেখক নিযুক্ত করা যাবে। শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী, বুদ্ধি ও শ্রবণ প্রতিবন্ধীরা অন্য সময়ের মতো এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।

পরীক্ষা শুরু উপলক্ষে গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান। তথ্য অনুযায়ী, এবার মোট শিক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৯ লাখ ২৪ হাজার ১৭১, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ১ লাখ ৭ হাজার ৫৫৭, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ১ লাখ ৪ হাজার ৬৬৯ ও ডিআইবিএসে ৪ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ঢাকার বাইরে এবার বিদেশের পাঁচটি কেন্দ্রে ২০২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে ৯১ জন ছাত্র এবং ১১১ জন ছাত্রী।

সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আশা করছি সৃজনশীল কোনো সমস্যা নয়। ছেলে-মেয়েরা ভালোভাবেই শিখছে। পরীক্ষার খাতা মূল্যায়নে তারতম্য হওয়ার সম্ভাবনা থাকলেও সৃজনশীল পদ্ধতিতে সেই সম্ভাবনা খুব কম জানিয়ে নাহিদ বলেন, এজন্য শিক্ষকদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। এবারও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৫ জুন। ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু হয়ে শেষ হবে ১৬ জুন।

সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা