আপনি কি নকল ডিম খাচ্ছেন ?
স্বাস্থ্য ডেস্ক : ২০০৪ সালে চীনে তৈরী হয়েছে কৃত্রিম ডিম। এই ডিমগুলো আসল ডিমের মতো দেখতে হলেও পুষ্টি গুণে আসল ডিমের ধারের কাছেও নেই।কৃত্রিম ডিম বিভিন্ন রাসায়নিক উপাদান যেমনঃ ক্যালসিয়াম কার্বনেট, স্ট্যার্চ, রেসিন ও জিলেটিন দিয়ে তৈরী যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।
দীর্ঘ দিন ধরে কেউ নকল ডিম খেতে থাকলে স্নায়ুতন্ত্র ও কিডনীর সমস্যা দেখা দিতে পারে। নকল ডিম থেকে ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ও রয়েছে। চীন থেকে বিভিন্ন চোরা পথে এসব নকল ডিম বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমরমা ব্যবসা করে চলছে।
আসুন জেনে নিন নকল ডিম চেনার উপায় আপনার পরিবারের জন্য –
নকল ডিম ভাঙ্গার পর কুসুম এক জায়গায় না থেকে চারদিকে ছড়িয়ে পড়ে।
কৃত্রিম ডিমের খোসা খুব ভঙ্গুর, অল্প চাপেই ডিমের খোসা ভেঙ্গে যায়।
কৃত্রিম ডিম অন্যান্য ডিমের তুলনায় বেশ বড় ও লম্বাটে হয়।
নকল ডিম সেদ্ধ করার পর কুসুম বর্ণহীন হয়ে যায়।
রান্নার পর অনেক সময় নকল ডিম থেকে একটু গন্ধ আসে যা আসল ডিমে হয় না।
নকল ডিম কোন সাবান বা অন্য কোনো তীব্র গন্ধযুক্ত বস্তুর পাশে রাখলে ডিমের ভেতর সেই গন্ধ ঢুকে যায়। রান্নার পরও সেই গন্ধ থেকে যায়।
নকল ডিমের আঠালো কোন উপাদান নেই। এই ডিম কাবাব তৈরীতে ব্যবহার করলে কাবাব ফেটে যাবে। পুডিং তৈরী করলে তাও জমবে না।











