বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স যখন বিশের কোঠায়…

20yপ্রশ্ন এবং উত্তর-সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম—কুয়োরা। সম্প্রতি সেখানে একজন প্রশ্ন তুলেছেন, ‘বিশের কোঠায় কোন বিষয়গুলোতে বড়রা আমাদের উপদেশ দেননি?’ এমন প্রশ্ন হয়তো অনেকেরই। কারণ একটা বয়সে গিয়ে সবারই আক্ষেপ হয় অতীত নিয়ে। মনে মনে বলেন, ইশ্, ওই সময় যদি বড়রা এগুলো আমাদের বলতেন! তাহলে হয়তো জীবন আজ অন্য রকম হতো। সেই বিষয়গুলো কী, যা ছোটদের বলা উচিত? বিশেষজ্ঞ নেলসন ওয়াং জবাব দিয়েছেন—
১. মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। এটা একটা পর্যায়ে গিয়ে সবাই বোঝে। কিন্তু আগে থেকে বড়রা তা কখনো গুরুত্ব সহকারে বুঝিয়ে দেন না। ফলে না জানার কারণে অনেকেই সময় নষ্ট করেন। তবে স্বীকার করতেই হবে, অনেকে উপদেশ পেয়েও বাস্তব অভিজ্ঞতার অভাবে তা মানতে রাজি হন না।
২. জীবনে কিছু পরিস্থিতি আসে, যা একাই সামাল দিতে হয়। বন্ধুবান্ধব চাইলেও পাশে এসে দাঁড়াতে পারে না। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পড়লে কী করতে হবে, তা ছোটদের আগে থেকে জানা থাকে না। বড়দের উচিত, এসব বিষয়ে আগে থেকেই ছোটদের সতর্ক করে দেওয়া।
৩. বয়স কম বলেই ইচ্ছামতো খাবার খেতে হবে, এমন কোনো কথা নেই। ফাস্ট ফুড বা অস্বাস্থ্যকর যেকোনো খাবার সব বয়সেই সমান ক্ষতিকর। তাই ক্ষুধা পেলে কিংবা সুযোগ মিললেও জাংক ফুডের লোভ সামলাতে হবে।
৪. মাদকদ্রব্য কারো জন্যই উপকারী নয়। তাই তারুণ্যের উন্মাদনায় মাদকাসক্ত হলে বাকি জীবনে অনেক ভোগান্তি পোহাতে হবে। এগুলো মুহূর্তের আনন্দ সরবরাহ করে। কিন্তু পরবর্তী সময়ে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।
৫. প্রতিষ্ঠান কিংবা সমাজকে কতটা দিতে পারলেন, এর ওপর পেশাগত জীবনের সফলতা নির্ভর করে। অর্থাৎ আপনি যতটা মূল্য দিলেন ততটাই মূল্যায়ন পাবেন। যেমন—চাকরির সিভিতে সবাই যাঁর যাঁর দায়িত্বশীলতা তুলে ধরেন। কিন্তু সেই দায়িত্ব পালনে কতটুকু সফল হলেন, তা কেউই তুলে ধরেন না।
৬. জীবনে প্রেম আসবে। কিন্তু ভালোবাসা এক বিশাল বর্ণচ্ছটা। সম্পর্ক এক প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, ভারসাম্য রক্ষা ও বোঝাপড়ার নাম। এটা একান্ত নিজের উপলব্ধি নয়। দুজনের মধ্যে তা সমানভাবে আবেদন সৃষ্টি করে।
৭. প্রতিষ্ঠানে চাকরি করলে পদমর্যাদা পাবেন। কিন্তু এসব পদমর্যাদা ছাড়াই গোটা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। সফলতা বা পরিচয় ফোটাতে পদমর্যাদার প্রয়োজন নেই। সমাজে প্রতিষ্ঠিত হতে হলে শ্রম, মেধা, সহনশীলতা ও সমন্বয় প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে