,

কোন কাজে ত্বকের মারাত্মক ক্ষতি হয়?

photo-1454671986দৈনন্দিন জীবনে কিছু কাজ আমরা না বুঝেই করি। বলতে পারেন, অভ্যাসের কারণে! কিন্তু হয়তো অনেকেই জানেন না, এমন অভ্যাসগুলোই ধীরে ধীরে আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করছে। যত্ন নেওয়ার পরও ত্বক হয়ে পড়ছে রুক্ষ ও মলিন।

কোন জিনিসগুলো আমাদের অজান্তেই ত্বকের ক্ষতি করছে সেগুলোর একটি তালিকা প্রকাশ করেছে বোল্ডস্কাই।

অতিরিক্ত চিনি খাওয়া
বেশি চিনি খাওয়ার ফলে ত্বকে ব্রণ হয়, বলিরেখা পড়ে। পাশাপাশি ত্বকও রুক্ষ হয়ে যায়। তাই যদি সুন্দর ত্বক চান, তাহলে চিনি থেকে দূরে থাকুন।

সাঁতার কাটা
সুইমিং পুলে সাঁতার কাটলে ক্লোরিনের কারণে শরীরের ভালো ব্যাকটেরিয়া মরে যায়। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, কুঁচকে যায়।

ময়লা বালিশের কভার
দু-একদিন পরপর বালিশের কভার বদলে ফেলুন। কারণ এতে অনেক দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়, যা ব্রণের অন্যতম একটি কারণ।

অপরিষ্কার তোয়ালে
সব সময় শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছবেন। কারণ ভেজা তোয়ালেতে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়, যা ত্বকের বিভিন্ন সংক্রমণের জন্য দায়ী।

গরম পানিতে গোসল
গরম পানিতে গোসল করলে ত্বকের প্রাকৃতিক তেল নিঃসরণ বন্ধ হয়ে যায়। এর ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। তাই গরম পানি দিয়ে গোসল করার পর বেশি করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সময়মতো খাবার না খাওয়া
আপনি যদি ডায়েটের কারণে খাবার খাওয়া কমিয়ে দেন এবং সময়মতো যদি খাবার না খান তাহলে আপনার ত্বক প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পায় না। এর ফলে ত্বক মলিন মনে হয়।

ফোনে কথা বলা
ফোনে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। যা ত্বকের বিভিন্ন সংক্রমণের কারণ। তাই ফোনে কথা যত কম বলা যায়, ততই ভালো। আর পারলে সব সময় হেডহোন দিয়ে কথা বলার চেষ্টা করুন।

ক্যাপশন : আমাদের ভুলের কারণেই অনেক সময় ত্বকের ক্ষতি হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে