,

নাশতার আগে যে স্বাস্থ্যকর কাজগুলো করবেন

47cd708a838310558288e25f7402bf3fস্বাস্থ্য ডেস্ক : নের শুরুটা ভালো তো দিনটাই ভালো। দিন শুরুর পর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো নাশতা। এর আগে কিছু স্বাস্থ্যকর বিষয় অনুসরণ করলে দিনভর শরীর-মন চনমনে থাকবে। কাজে আসবে গতি।

বিশেষজ্ঞরা বলেন, ‘সারা দিন যদি একটি ইতিবাচক মেজাজে থাকতে চান, তবে সকালটা শুরু করুন স্বাস্থ্যকর অভ্যাসের মধ্য দিয়ে। আর সেগুলো করে ফেলুন সকালের নাশতার আগেই।’

জীবনযাত্রাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এই স্বাস্থ্যকর বিষয়গুলোর কথা।

পানি পান

সকালে ঘুম থেকে ওঠার পর সবচেয়ে ভালো কাজ হলো পানি পান করা। চাইলে এই পানির মধ্যে লেবু ও মধু মেশাতে পারেন। আবার আদা আর মধু মিশিয়েও খেতে পারেন। এটি শরীর পরিশোধিত করতে সাহায্য করবে। যদি কিছু মেশাতে না-ও চান, তবে শুধু পানিই পান করুন। এটিও বেশ কাজে দেবে।

স্ট্র্যাচ

মুখ ধোয়ার পর কিছু স্ট্র্যাচিং ব্যায়াম (শরীর সংকোচন-প্রসারণ) করুন। এতে শরীরে রক্ত চলাচল বাড়বে। সারা দিনের কাজের জন্য শরীর প্রস্তুত হয়ে যাবে।

ব্যায়াম

সকালে ব্যায়ামের অভ্যাস করতে পারলে দিনটা ভালো কাটবে। এতে সারা দিন কর্মক্ষম থাকতে পারবেন। তাই সকালের নাশতার আগেই কিছু ব্যায়াম করে নিন। হাঁটতে পারেন বা দৌড়াতে পারেন এ সময়টায়। এতে ক্ষুধা বাড়বে। সকালের নাশতাটাও ভালোভাবে করা যাবে।

গোসল

খাবারের পর গোসল করা হজমের জন্য ভালো নয়। যদি কাজে বাইরে বেরোতে হয়, তবে সকালের নাশতার আগেই গোসল সেরে নিন।

ধ্যান

সকালবেলা ধ্যান করা মনকে প্রশান্ত রাখতে সাহায্য করে। ধ্যান স্নায়ুকে সজাগ ও শান্ত রাখে। আর সকালে মন অনেক বেশি ধারণক্ষম থাকে। ধ্যানও করুন নাশতার আগেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে